জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, গ্রেপ্তার ১

সিজেডএন ডেস্ক

মানবাধিকারকর্মী ও সুপ্রিম কোর্টের আইনজীবী জহিরুল হাসান (জেড আই) খান পান্নার মেয়ে নাদিমা মোহাম্মদী খান বরিশাল নগরের পৈতৃক বাসভবনে হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি পাঁচজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন। মামলার পর এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৮ জুলাই) সন্ধ্যায় নগরের সদর রোড এলাকায় অবস্থিত সাবেক শিক্ষামন্ত্রী হাসেম আলী খানের বাসভবনে এ ঘটনা ঘটে। হামলায় আহত নাদিমা শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। পরে রোববার ভোরে তিনি বরিশাল কোতোয়ালি মডেল থানায় মামলা করেন।
পুলিশ জানিয়েছে, মামলার এজাহারভুক্ত আসামি তানজিয়া চাঁদনি (৩৫)কে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
মামলার এজাহারে নাদিমা অভিযোগ করেন, পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর পাশাপাশি তাঁর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। সেই দাবি প্রত্যাখ্যান করায় সংঘবদ্ধ একটি দল তার ওপর হামলা চালায়। হামলাকারীরা লাঠি দিয়ে মারধর করে তাঁকে আহত করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
রোববার নাদিমা মোহাম্মদী খান বলেন, শনিবার তিনি তাঁর এক চাচাতো বোনকে নিয়ে ঢাকা থেকে বরিশালের পৈতৃক বাড়িতে যান। সেখানে কয়েকজন যুবক বাড়ির ভেতরে আবর্জনা ফেলে রাখার পাশাপাশি মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন বলে তিনি দাবি করেন। বিষয়টির প্রতিবাদ করলে প্রথমে কথাকাটাকাটি হয়। পরে ২৫ থেকে ৩০ জনের একটি দল তাদের ওপর হামলা চালায়। স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।
নাদিমার অভিযোগ, পৈতৃক সম্পত্তি থেকে তাকে বঞ্চিত করা এবং ভবিষ্যতে যাতে তিনি ওই বাড়িতে যেতে না পারেন, সে উদ্দেশ্যেই তার চাচা নজরুল ইসলাম খানের প্রশ্রয় ও উসকানিতে হামলার ঘটনা ঘটানো হয়েছে। এ ঘটনায় তিনি মানসিকভাবেও ভেঙে পড়েছেন বলে জানান।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে নজরুল ইসলাম খানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো সাড়া পাওয়া যায়নি।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুল ইসলাম বলেন, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার হান্নান বলেন, ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা পুলিশ (ডিবি) কাজ করছে। তিনি বলেন, এই ঘটনায় জড়িত কাউকেই আইনের বাইরে রাখা হবে না।