ফাইনাল শেষে মেজাজ হারিয়ে লাল কার্ড দেখলেন পারেদেস

সিজেডএন স্পোর্টস ডেস্ক

আর্জেন্টিনা ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরেছে। শেষ বাঁশি বাজার পরই মাঠে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। মেজাজ হারিয়ে এরিক গার্সিয়া আর গাভিকে ধাক্কা দিয়ে লাল কার্ড দেখেন আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস।
স্পেনের খেলোয়াড়রা শিরোপা জয়ের আনন্দে মাঠের মাঝখানের দিকে দৌড়ে যাচ্ছিলেন। এ সময় কয়েকজন খেলোয়াড় নাহুয়েল মলিনার পাশ দিয়ে চলে যান। এতে বিরক্ত হন আর্জেন্টিনার এই ডিফেন্ডার। এরপর রদ্রি মাঝখানে এসে পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন।
এরিক গার্সিয়ার সঙ্গে মলিনার কথা কাটাকাটি শুরু হয়। পরিস্থিতি আরও খারাপ হতে থাকলে সেখানে চলে আসেন পারেদেস। এরপর ঘটনা হাতাহাতির দিকে মোড় নেয়।
হারের পর নিজের মেজাজ হারিয়ে ফেলেন পারেদেস। এরিক গার্সিয়াকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। দুই দলের খেলোয়াড়রাই দৌড়ে এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি নিজে এসে গার্সিয়াকে টেনে সরিয়ে নিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।
তবে এখানেই ঘটনা থামেনি। এরপর গাভিকেও ধাক্কা দেন পারেদেস। এতে আবার নতুন করে ধাক্কাধাক্কি শুরু হয়। সতীর্থ আর ম্যাচ কর্মকর্তারা মিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ম্যাচের মধ্যে আগেই একটা হলুদ কার্ড দেখেছিলেন পারেদেস। ম্যাচ শেষে এই ঘটনার জন্য তাকে সরাসরি লাল কার্ড দেখানো হয়।

গোল-অ্যাসিস্ট না করেও গোল্ডেন বল জিতলেন রদ্রি