শিরোনাম

আবার ইউরোর পর বিশ্বকাপ জয়ে অনন্য কীর্তি স্পেনের

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
আবার ইউরোর পর বিশ্বকাপ জয়ে অনন্য কীর্তি স্পেনের
দ্বিতীয়বার বিশ্বকাপ শিরোপা জিতে অনন্য কীর্তি স্পেনের

স্পেন প্রথম দল হিসেবে দুটি ভিন্ন মেয়াদে টানা ইউরো ও ফিফা বিশ্বকাপ জয়ের অনন্য কীর্তি গড়েছে। নিউ জার্সি স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হলো লা রোজারা। এর আগে তারা ২০২৪ সালে ইউরো চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছিল।

এর আগে স্পেন ২০০৮ সালে ইউরো জেতার পর ২০১০ সালের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল।

ইতিহাসে স্পেন ছাড়া কেবল আরও দুটি দেশ টানা ইউরো ও বিশ্বকাপ জয়ের গৌরব অর্জন করতে পেরেছে। পশ্চিম জার্মানি ১৯৭২ ইউরো ও ১৯৭৪ বিশ্বকাপ জিতেছিল। তারপর ফ্রান্স ১৯৯৮ বিশ্বকাপ ও ইউরো ২০০০ জেতে।

তবে এই কীর্তি দুইবার করে দেখানোর বিশ্বরেকর্ড এখন শুধুই স্পেনের।

/টিই/