সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিজেডএন স্পোর্টস ডেস্ক

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে নামছে বাংলাদেশ। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন স্বাগতিক অধিনায়ক সিকান্দার রাজা। এর আগে সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ে জিতলেও দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সমতা এনেছিল টাইগাররা। ফলে আজকের ম্যাচটি দুদলের জন্যই রূপ নিয়েছে অঘোষিত ফাইনালে।
সিরিজ জয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ একাদশে এসেছে দুটি পরিবর্তন। আগের ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন উইকেটকিপার-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান এবং পেসার নাহিদ রানা। তাদের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন ও আব্দুল গাফফার সাকলাইন। অধিনায়ক তাওহীদ হৃদয়ের নেতৃত্বে সিরিজ নিজেদের করে নেওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ:
তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন (উইকেটরক্ষক), তাওহিদ হৃদয় (অধিনায়ক), ইয়াসির আলী চৌধুরী, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফউদ্দিন, আবদুল গাফফার সাকলাইন, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ।
জিম্বাবুয়ে একাদশ:
ব্রায়ান বেনেট, তাদিওয়ানাশে মারুমানি, ডিয়ন মেয়ার্স, সিকান্দার রাজা (অধিনায়ক), রায়ান বার্ল, মিল্টন শুম্বা, টিনোটেন্ডা মাপোসা, ক্লিভ মাদান্দে (উইকেটরক্ষক), ব্র্যাড ইভান্স, রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি।

জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে সিরিজে সমতা আনলো বাংলাদেশ