শিরোনাম

গোল-অ্যাসিস্ট না করেও গোল্ডেন বল জিতলেন রদ্রি

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
গোল-অ্যাসিস্ট না করেও গোল্ডেন বল জিতলেন রদ্রি
গোল্ডেন বল জিতেছেন স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি

স্পেনের মিডফিল্ডার রদ্রি জিতেছেন ২০২৬ ফুটবল বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার ‘গোল্ডেন বল’। তবে পুরো টুর্নামেন্টে কোনো গোল বা অ্যাসিস্ট নেই তার। রদ্রিকে সেরা খেলোয়াড়ের পুরস্কার দেওয়া নিয়ে হচ্ছে সমালোচনা।

ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতেছে স্পেন। টুর্নামেন্টজুড়ে স্পেনের মাঝমাঠের ভারসাম্য, বলের দখল আর আক্রমণ-রক্ষণে সংযোগ তৈরির দায়িত্বটা ছিল রদ্রির কাঁধে।

টুর্নামেন্টে ৮ ম্যাচ খেলে রদ্রি ৬৫০টির বেশি সফল পাস দিয়েছেন। পাশাপাশি উচ্চগতির দৌড় বা হাই-ইনটেনসিটি রানের সংখ্যাতেও তিনি ছিলেন সবার ওপরে। এসব পরিসংখ্যানই রদ্রির গুরুত্ব তুলে ধরে।

বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার সাধারণত গোলদাতা বা আক্রমণভাগের ফুটবলারদের হাতে বেশি দেখা যায়।

এবারের আসরে লিওনেল মেসি ৮ গোল ও ৪টি অ্যাসিস্ট করে গোল্ডেন বল জয়ের আলোচনায় ছিলেন। তবে শেষ পর্যন্ত বিচারকদের চোখে এগিয়ে থেকে গোল্ডেন বল জিতেছেন রদ্রি।

এবারের বিশ্বকাপে স্পেনের রক্ষণভাগও ছিল দুর্দান্ত। পুরো টুর্নামেন্টে মাত্র ১ গোল হজম করেছে তারা।

/টিই/