জবির সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন পদ ছাড়লেন আইনুল ইসলাম

জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনের পদ থেকে পদত্যাগ করেছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক আইনুল ইসলাম। তার স্থলে নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক শাওলী মাহবুবকে নতুন ডিন হিসেবে নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রবিবার (১৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী সামাজিক বিজ্ঞান অনুষদের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক শাওলী মাহবুবকে পরবর্তী দুই বছরের জন্য ডিন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ২০ জুলাই থেকে এ নিয়োগ কার্যকর হবে। তিনি বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, অধ্যাপক আইনুল ইসলাম ডিনের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছিলেন। পরে প্রশাসন তার আবেদন গ্রহণ করে সামাজিক বিজ্ঞান অনুষদের নতুন ডিন হিসেবে অধ্যাপক শাওলী মাহবুবকে নিয়োগ দেয়।
এর আগে বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের নিজ কার্যালয়ে অবস্থান করছিলেন অধ্যাপক আইনুল ইসলাম। এ সময় ছাত্রদল ও ছাত্রশক্তির নেতা–কর্মীরা সেখানে গিয়ে তার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং তাকে কক্ষ ছেড়ে চলে যেতে বলেন। পরে উদ্ভূত পরিস্থিতিতে তিনি কার্যালয় থেকে বেরিয়ে যান।
ছাত্রসংগঠন দুটির নেতাদের অভিযোগ ছিল, ‘জুলাই অভ্যুত্থানবিরোধী’ হিসেবে অভিযুক্ত একজন শিক্ষককে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনের দায়িত্ব দেওয়া হয়েছে। এ দাবিতে তাঁরা বিক্ষোভ করেন।