শিরোপা হারিয়ে যা বললেন মেসি

শিরোপা হারিয়ে যা বললেন মেসি
সিজেডএন স্পোর্টস ডেস্ক

তিনটি বিশ্বকাপ ফাইনাল খেলে রেকর্ড গড়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তবে টানা দ্বিতীয় শিরোপা জয়ের রেকর্ড গড়তে পারলেন না তিনি। ম্যাচ শেষে রানার্সআপ মেডেল গলায় ঝুলিয়ে তাই কাঁদতে দেখা গেলো এই ফুটবল জাদুকরকে। অবশ্য অসাধারণ খেলার জন্য স্পেনকে কৃতিত্ব দিতে কার্পণ্য করেননি তিনি।
১৯৬২ সালে ব্রাজিলের পর টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের হাতছানি দিয়েছিল আর্জেন্টিনার সামনে। তবে পুরো টুর্নামেন্টে ভালো খেললেও ফাইনালে জ্বলে উঠতে পারেননি আলবিসেলেস্তারা। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই এমি মার্টিনেজকে পরাস্ত করে বল জালে জড়ান ফেরান তোরেস। তাতেই হার মানতে হয় লিওনেল স্কালোনির শিষ্যদের।
মাত্র একটা গোল দিলেও পুরো ম্যাচে দাপট দেখিয়েছে স্পেন। বল দখল থেকে শুরু করে গোলমুখে আক্রমণ সবদিক থেকে আর্জেন্টিনার চেয়ে এগিয়ে ছিল লা রোজারা। ফাইনালে শটের দিক থেকে ২০-২ ব্যবধানে এগিয়ে ছিল স্পেন। তারা আর্জেন্টিনাকে ৮৪৫-৪৩৩ পাসে পেছনে ফেলে দেয়।
ম্যাচ শেষে অনুভূতি শেয়ার করার সময় কান্না ধরে রাখতে পারেননি ৩৯ বছর বয়সী ফরোয়ার্ড মেসি। তিনি প্রথমেই দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করে বলেন, ‘আমি জানি যে আমরা আমাদের পুরো হৃদয় দিয়ে খেলেছি।’
স্পেনের পারফরম্যান্সের কৃতিত্ব দিয়ে মেসি বলেন, ‘ওরা আমাদের চেয়ে ভালো খেলেছে। আমরা খেলায় হেরেছি এবং আমরা তা মেনে নিচ্ছি।’
‘তার মানে এই নয় যে আমরা এ পর্যন্ত যা কিছু করেছি তা ভুলে যাব। আমি আমার দেশের মানুষ, খেলোয়াড় ও আমার দেশকে ধন্যবাদ জানাতে চাই,’ যোগ করেন তিনি।

ফাইনাল শেষে মেজাজ হারিয়ে লাল কার্ড দেখলেন পারেদেস