শিরোনাম

লাথামকে ফেরালেন সৌম্য

সিটিজেন স্পোর্টস ডেস্ক
লাথামকে ফেরালেন সৌম্য
ছবি: সংগৃহীত

টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিং তোপে শুরু থেকেই রীতিমতো ধুঁকছে নিউজিল্যান্ড। ইনিংসের ১৮তম ওভারে বল হাতে এসেই কিউই শিবিরে আঘাত হানলেন সৌম্য সরকার। তার বলে সাজঘরে ফিরেছেন থিতু হতে যাওয়া টম ল্যাথাম।

ল্যাথামকে ফিরিয়ে কিউইদের তৃতীয় উইকেটের পতন ঘটালেন এই মিডিয়াম পেসার। ল্যাথাম ও কেলির ধীরগতির ব্যাটিংয়ের পর দলীয় পঞ্চাশ রান পূর্ণ করতে সফরকারীদের লেগেছে ১০৩ বল।

মিরপুরের উইকেটে আজ শুরু থেকেই কিউই ব্যাটারদের হাত খুলে খেলতে দেননি বাংলাদেশের পেসাররা। কেলি ও ল্যাথামের জন্য প্রতিটি রান তোলা পাহাড়সম কঠিন করে তোলেন নাহিদ রানা, শরীফুল ও তাসকিন আহমেদ। নাহিদ ৫ ওভারে খরচ করেছেন মাত্র ১০ রান। অন্যদিকে ৬ ওভারে ১৭ রান দিয়ে শরীফুল এবং ৪ ওভারে ১৬ রান দিয়ে তাসকিন আহমেদ কিউইদের ওপর চাপ ধরে রাখেন। শেষ পর্যন্ত ১৮তম ওভারের প্রথম বলে কেলির সিঙ্গেলের মাধ্যমে দলীয় ফিফটির দেখা পায় নিউজিল্যান্ড, তবে ল্যাথামের বিদায়ে এখন বড় সংগ্রহের পথে বড় চ্যালেঞ্জের মুখে কিউইরা।

/এমএকে/