জেলেদের চাল বিতরণে অনিয়ম তদন্তে কমিটি
নিজস্ব প্রতিবেদক

জেলেদের চাল বিতরণে অনিয়ম তদন্তে কমিটি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ১৪: ৩৬

প্রতীকী ছবি
ভোলার দৌলতখান উপজেলায় জেলেদের জন্য সরকারি বরাদ্দকৃত চাল বিতরণে অনিয়ম তদন্তে কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।
মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, মেঘনা নদীতে দুই মাস মাছ ধরা নিষিদ্ধ থাকায় কর্মহীন জেলেদের জন্য সরকারি বরাদ্দকৃত চাল বিতরণে অনিয়মের অভিযোগ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, যা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে।
প্রকাশিত সংবাদ অনুযায়ী, হাজিপুর ইউনিয়নে কর্মহীন জেলেদের জন্য জনপ্রতি ৮০ কেজি চাল বিতরণের সরকারি নির্দেশনা থাকলেও বাস্তবে প্রতিজনকে ৫০ কেজি করে চাল প্রদান করা হয়েছে। ফলে জনপ্রতি ৩০ কেজি চাল কম পাওয়ায় জেলেদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়েছে।
এমন অভিযোগের প্রেক্ষিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর নির্দেশনায় মৎস্য অধিদপ্তরের পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দীকে প্রধান করে এক সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে।
মন্ত্রণালয় থেকে আরও জানানো হয়, তদন্ত কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে প্রকৃত ঘটনা উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ প্রদান করতে নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। পাশাপাশি, সংশ্লিষ্ট সবাইকে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে সরকারি সহায়তা যথাযথভাবে প্রকৃত উপকারভোগীদের নিকট পৌঁছে দেওয়ার জন্য কঠোর নির্দেশনা প্রদান করেছে।

/এফআর/