রুবেলকে বিসিবির বিদায়ী সংবর্ধনা
সিটিজেন স্পোর্টস ডেস্ক

রুবেলকে বিসিবির বিদায়ী সংবর্ধনা
সিটিজেন স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ১১: ৪৯

রুবেলকে বিদায়ী সংবর্ধনা দিলো বিসিবি। ছবি: সংগৃহীত
গত বুধবার (১৫ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন রুবেল হোসেন। এক যুগের দীর্ঘ ক্যারিয়ারে দেশের ক্রিকেটে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই ডানহাতি পেসারকে আনুষ্ঠানিকভাবে বিদায়ী সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সোমবার (২০ এপ্রিল) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচ শুরুর আগে এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। পূর্বঘোষণা অনুযায়ী বিসিবি সভাপতি তামিম ইকবাল ও পরিচালক রফিকুল ইসলাম বাবু রুবেল এবং তার ছেলের হাতে একটি বিশেষ স্মারক ও ৩ সংস্করণের জার্সি বাঁধাই করে তুলে দেন।
বিদায়বেলায় এমন সম্মানজনক আয়োজনের জন্য বিসিবির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন আবেগাপ্লুত রুবেল। তিনি জানান, অবসরের ঘোষণার পরপরই বিসিবি সভাপতি তামিম ইকবাল তাকে ফোন করে এ বিদায়ী সংবর্ধনা দেওয়ার ইচ্ছাপোষণ করেছিলেন। ক্যারিয়ারের দীর্ঘ পথচলায় পরিবার, গ্রাউন্ডসম্যান ও কোচসহ সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ জানান তিনি।
বিশেষ করে ২০০৯ সালে অভিষেকের সময় যারা পাশে ছিলেন, তাদের স্মরণ করেন এই পেসার। নিজের উত্থানের পেছনে পেসার হান্ট থেকে তুলে এনে জাতীয় দলে সুযোগ করে দেওয়া কোচ সারোয়ার ইমরানকে বিশেষভাবে স্মরণ করে তার দীর্ঘায়ু কামনা করেন রুবেল। ১২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিন সংস্করণ মিলিয়ে দেশের হয়ে মোট ১৯৩টি উইকেট শিকার করেছেন এ গতিতারকা। তবে গত কয়েক বছর ধরে ফর্ম ও প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে জাতীয় দলের বাইরে থাকার কারণেই শেষ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নেন তিনি।

/এমএকে/