দাম বাড়ানোর পর বাড়ছে জ্বালানি তেলের সরবরাহ
সিটিজেন ডেস্ক

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ০৮: ৩২

ছবি: সংগৃহীত
বাজারে জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের জ্বালানির বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। সোমবার (২০ এপ্রিল) থেকে দেশের ৪ রাষ্ট্রীয় তেল বিতরণ কোম্পানি বর্ধিত এ বরাদ্দ অনুযায়ী তেল সরবরাহ শুরু করবে।
এর আগে রবিবার (১৯ এপ্রিল) রাতে বিপিসির মহাব্যবস্থাপক ফেরদৌসি মাসুম হিমেলের সই করা এক নির্দেশনায় সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়। নতুন নির্দেশনা অনুযায়ী, গত ৩০ দিনের গড় বিক্রির ওপর ভিত্তি করে ডিজেল ও পেট্রোলের বরাদ্দ ১০ শতাংশ এবং অকটেনের বরাদ্দ ২০ শতাংশ বাড়ানো হয়েছে।
বিপিসির এ সিদ্ধান্তের ফলে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড (পিওসিএল), মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড (এমপিএল), যমুনা অয়েল কোম্পানি লিমিটেড (জেওসিএল) এবং স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেড (এসএওসিএল) সম্মিলিতভাবে প্রতিদিন ১৩ হাজার ৪৯ মেট্রিক টন ডিজেল, ১ হাজার ৪২২ মেট্রিক টন অকটেন এবং ১ হাজার ৫১১ মেট্রিক টন পেট্রোল বিক্রি করতে পারবে।
মূলত আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে ভোক্তা পর্যায়ে তেলের দাম বাড়ানোর পর বাজারে চাহিদা ও যোগান স্বাভাবিক রাখতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিপিসি কর্তৃপক্ষ। সংশ্লিষ্টরা মনে করছেন, বরাদ্দ বৃদ্ধির সিদ্ধান্ত বাজারে জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে কার্যকর ভূমিকা রাখবে।

/এমএকে/