শিরোনাম

টস জিতে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড, বাংলাদেশ দলে এক পরিবর্তন

সিটিজেন স্পোর্টস ডেস্ক
টস জিতে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড, বাংলাদেশ দলে এক পরিবর্তন
বাংলাদেশ ও নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডে টস। ছবি: বিসিবি

শেষ মুহূর্তে ব্যাটিং বিপর্যয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ২৬ রানে হেরেছিল বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজে টিকে থাকতে আজ দ্বিতীয় ওয়ানডে জিততেই হবে টাইগারদের। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও টস হেরেছে বাংলাদেশ। সোমবার (২০ এপ্রিল) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম।

ল্যাথাম বলেছেন, ‘আমরা আবারো ব্যাটিং করতে যাচ্ছি। আগের দিনের তুলনায় এই পিচটি কিছুটা ভিন্ন মনে হচ্ছে, তবে ভেতরের দিকটা এখনো বেশ শুষ্ক। তাই আশা করছি গত ম্যাচের মতোই এটি আচরণ করবে।’

দলের পারফরম্যান্সে সন্তুষ্টি কি না এমন প্রশ্নে কিউই অধিনায়ক বলেন, ‘আমাদের লক্ষ্য থাকে সামনে যা আছে সেটার সর্বোচ্চটা দিয়ে খেলা। অবশ্যই, সিরিজ জয়ের একটি বড় হাতছানি আছে আমাদের সামনে। কিন্তু আমরা জানি সেই লক্ষ্যে পৌঁছানোর আগে এখনো অনেক চড়াই-উতরাই পার করতে হবে। তাই এই ধরনের পিচের সাথে মানিয়ে নেওয়াটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

দলে কোনো পরিবর্তন নেই বলেও জানান ল্যাথাম। তিনি বলেন, ‘আমরা একই দল নিয়ে খেলছি।’

তবে বাংলাদেশ দলে একটি পরিবর্তন আনা হয়েছে। আফিফ হোসেনের জায়গায় একাদশে জায়গা পেয়েছে সৌম্য সরকার। দীর্ঘ প্রায় ছয় মাস পর বাংলাদেশের হয়ে খেলতে নামছেন সৌম্য।

বাংলাদেশের একাদশ

তানজিদ তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ড একাদশ

হেনরি নিকোলস, নিক কেলি, উইল ইয়াং, টম লাথাম (অধিনায়ক), মুহাম্মদ আব্বাস, ডিয়ান ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ব্লাইর টিকনার, জেইডেন লেনক্স ও উইল ওরৌকে।

/জেএইচ/