শিরোনাম

লিডের স্বপ্ন দেখছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
লিডের স্বপ্ন দেখছে বাংলাদেশ

বাংলাদেশের উইকেটকিপার ব্যাটসম্যান লিটন দাস সিলেট টেস্টে প্রথম ইনিংসে লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের নিয়ে সেঞ্চুরি করেছেন। তবে পাকিস্তানের উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ান তেমন কিছু করতে পারলেন না। তাইজুল ইসলামের বলে বোল্ড হওয়ার আগে তিনি করলেন ১৩ রান।

বাঁহাতি স্পিনার তাইজুলের আর্ম ডেলিভারির লাইনে যেতে পারেননি রিজওয়ান। পাকিস্তানের কিপার-ব‍্যাটমম‍্যানের ব‍্যাট-প‍্যাডের ফাঁক গলে বল আঘাত হানে স্টাম্পে। তাতে ভাঙে ৩৯ বল ২৪ রানের জুটি।

এরপর তাইজুল ফিরিয়েছেন ১৮ রান করা হাসান আলীকে। নাহিদ রানা দারুণ এক ক্যাচ নিয়ে হাসানকে সাজঘরে ফেরান। তাইজুলের এটি তৃতীয় শিকার।

হাসানকে ফিরিয়ে ৮ উইকেটের দেখা পেলো বাংলাদেশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৮ উইকেটে ১৮৪ রান। বাংলাদেশের লিড এখন একশর নিচে নেমেছে।

পাকিস্তান পিছিয়ে আছে ৯৪ রানে। তবে পাকিস্তানের হাতে আছে ২ উইকেট। তাই লিডের স্বপ্ন দেখতেই পারে স্বাগতিক বাংলাদেশ দল।

/টিই/