লাহোরে অস্ট্রেলিয়ার দাপট, সিরিজে ফিরল সমতা

সিটিজেন ডেস্ক

শাদাব খানের দুর্দান্ত প্রতিরোধ সত্ত্বেও দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়ার কাছে ৪১ রানের ব্যবধানে হেরেছে পাকিস্তান। লাহোরে অনুষ্ঠিত তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচে এই জয়ে সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে সফরকারীরা।
২৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে পাকিস্তান। মাত্র ৭৮ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে প্রায় ছিটকে যায় স্বাগতিকরা। তবে সেখান থেকে শাদাব খান একাই লড়াই চালিয়ে যান এবং কয়েকটি গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলের আশা জিইয়ে রাখেন।
সপ্তম উইকেটে আরাফাত মিনহাসের সঙ্গে ৫৯ রান, অষ্টম উইকেটে শাহিন শাহ আফ্রিদির সঙ্গে ৩১ রান এবং নবম উইকেটে হারিস রউফের সঙ্গে ২১ রানের জুটি গড়ে ম্যাচে উত্তেজনা ফিরিয়ে আনেন শাদাব।
তবে শেষ পর্যন্ত সেই লড়াই জয়ে রূপ নিতে পারেনি। ইনিংসের ৪৪তম ওভারের শেষ বলে হারিস রউফ এবং পরের ওভারের প্রথম বলেই ৭১ রান করা শাদাব আউট হলে পাকিস্তানের প্রতিরোধ ভেঙে যায়। শেষ পর্যন্ত ১৯০ রানে গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস। অস্ট্রেলিয়ার হয়ে নাথান এলিস চারটি উইকেট শিকার করেন।
এর আগে রান তাড়ায় পাকিস্তানের শুরুটা ছিল হতাশাজনক। ৪ রানেই প্রথম উইকেট হারানোর পর দ্রুত ফিরে যান সাহিবজাদা ফারহান, বাবর আজম ও সালমান আগা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাকিস্তান।
টসে হেরে আগে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়াও ভালো শুরু পায়নি। ইনিংসের প্রথম বলেই শাহিন শাহ আফ্রিদির শিকার হন অ্যালেক্স ক্যারি। এরপর ম্যাথু শর্ট ১৮ রান এবং মারনাস লাবুশেন ৫ রান করে ফিরে গেলে চাপে পড়ে সফরকারীরা।
তবে জশ ইংলিস ও ক্যামেরন গ্রিনের অর্ধশতকে ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া। এছাড়া ম্যাট রেনশ ৪৩ এবং অলিভার পিক ৩১ রান করে দলের সংগ্রহকে লড়াকু অবস্থানে নিয়ে যান। নির্ধারিত ওভারে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়ায় ২৩১ রান।
পাকিস্তানের বোলারদের মধ্যে শাহিন শাহ আফ্রিদি ৩৬ রান খরচায় তিনটি উইকেট নেন। এছাড়া আরাফাত মিনহাস ও আবরার আহমেদ দুটি করে উইকেট শিকার করেন।
সিরিজ এখন ১-১ সমতায়। ফলে ট্রফি নির্ধারণী তৃতীয় ওয়ানডে ম্যাচটি রূপ নিয়েছে অলিখিত ফাইনালে।