শিরোনাম

পাকিস্তানের বিপক্ষে টেস্ট দলে অমিত-তানজিদ

নিজস্ব প্রতিবেদক
পাকিস্তানের বিপক্ষে টেস্ট দলে অমিত-তানজিদ
অমিত হাসান ও তানজিদ হাসান তামিম। কোলাজ: সিটিজেন জার্নাল

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে সোমবার। এর মাঝেই আজ রবিবার পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেলেন অমিত হাসান। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত রান ফোয়ারা ছোটানো এই ব্যাটার এখন অভিষেকের অপেক্ষায়। এছাড়া বাংলাদেশের টেস্ট দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন তানজিদ হাসান তামিমও।

২০২৪ সালের নভেম্বরের পর এই প্রথম তারা সাদা পোশাকে ফিরলেন। এছাড়া প্রায় এক বছর পর অফ-স্পিনার নাঈম হাসানও টেস্ট দলে জায়গা করে নিয়েছেন।

টেস্ট দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান তামিম, আমিত হাসান।পেস আক্রমণে ধার বাড়াতে ফিরেছেন তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলাম।পেস আক্রমণে ধার বাড়াতে ফিরেছেন তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলাম।

/টিই/