বাংলাদেশকে হারালে বোনাস পাবে না লঙ্কানরা, হারলে শাস্তি

সিটিজেন স্পোর্টস ডেস্ক

ম্যাচ হারলে জরিমানা গুনতে হবে খেলোয়াড়দের। এমন নিয়ম করতে যাচ্ছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)। এমন শাস্তির বাইরে ক্রিকেটারদের বোনাসেও লাগাম টেনে ধরার চিন্তা করছে এসএলসি।
এতো দিন নিয়ম ছিল, র্যাংকিংয়ের শীর্ষ ৯ দলকে হারানোর জন্য বোনাস পেতেন ক্রিকেটাররা। এখন বোনাস পেতে হলে শীর্ষ ৪ দলের বিপক্ষে জিততে হবে শ্রীলঙ্কা দলকে। শুধু জয় পেলেই বাড়তি অর্থ মিলবে না, সিরিজ জিততে হবে। বোনাস মোটা অঙ্কের হবে নাকি অল্প হবে সেটা নির্ভর করবে সিরিজ জয়ের ওপর।
ঘরের মাঠে শীর্ষ ৪ দলকে সিরিজে হারালে বোনাসের পরিমাণ অল্প হবে। মোটা অংকের পেতে হলে প্রতিপক্ষকে তাদের মাঠে হারাতে হবে।
বর্তমানে টেস্ট ও ওয়ানডে র্যাংকিংয়ে শ্রীলঙ্কা আছে ৬ নম্বরে। টি-টোয়েন্টিতে ৮ নম্বরে। আর বাংলাদেশ তিন সংস্করণে আছে ৯ নম্বরে। অর্থাৎ, বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিতলেও বোনাস পাবে না লঙ্কানরা। একই নিয়ম ৫ থেকে ৮ নম্বর দলের ক্ষেত্রেও।
ম্যাচ ফির ক্ষেত্রেও নিয়ম করতে যাচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। টেস্ট জিতলে ম্যাচ ফি হবে ১৫ হাজার ডলার। ড্র করলে তা কমে হবে ১০ হাজার ডলার। আর ম্যাচ হারলে হবে সাড়ে ৭ হাজার ডলার। বিপরীতে ওয়ানডে জয়ের জন্য সাড়ে ৭ হাজার ডলার, হারলে সাড়ে ৩ হাজার ডলার এবং ম্যাচ পরিত্যক্ত হলে বা ফলাফল না এলে মিলবে ৩ হাজার ডলার। সংক্ষিপ্ত সংস্করণে প্রতি জয়ের জন্য ম্যাচ ফি ৫ হাজার ডলার, হারলে আড়াই হাজার ডলার আর ফলাফল না এলে ২ হাজার ডলার দেওয়া হবে।
এ ছাড়া হার এড়ানোর পাশাপাশি বৃষ্টির কারণে ম্যাচ যেন পণ্ড না হয়, সেই প্রার্থনাও করতে হবে লঙ্কানদের। এদিকে কোনো ক্রিকেটার র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলে তাকে এককালীন ২৫ হাজার ডলার আর শীর্ষ পাঁচের অন্য চারটি অবস্থানে থাকলে এককালীন ২০ হাজার ডলার পুরস্কার দেওয়া হবে।

পাকিস্তানের বিপক্ষে টেস্ট দলে অমিত-তানজিদ
প্রথমবার ২ ঘণ্টার কম সময়ে শেষ হলো ম্যারাথন