সহজ হচ্ছে মার্কিন ভিসা

সহজ হচ্ছে মার্কিন ভিসা
সিটিজেন স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপ উপলক্ষ্যে নির্দিষ্ট কিছু দেশের দর্শকদের জন্য ভিসার শর্ত শিথিল করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ভিসার আবেদনকারীদের বড় অঙ্কের জামানত বা বন্ড জমা দেওয়ার যে পদ্ধতি চালু ছিল, তা ফুটবলপ্রেমীদের জন্য শিথিল করা হচ্ছে।
অভিবাসন নিয়ন্ত্রণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গৃহীত বিভিন্ন উদ্যোগের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ৫০টি উন্নয়নশীল দেশের নাগরিকদের জন্য ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় ১৮ লাখ টাকা) পর্যন্ত ভিসা জামানত জমা দেওয়ার নিয়ম চালু করেছিল। এই অর্থ যুক্তরাষ্ট্র থেকে নিজ দেশে ফেরার পর ফেরত দেওয়া হয়।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিশ্বকাপের ম্যাচে অংশগ্রহণকারী দলের সদস্য এবং টিকিট সংগ্রহকারী ফুটবল সমর্থকদের জন্য ভিসা জামানতের নিয়মে ছাড় দেওয়া হবে।
কনস্যুলার বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মোরা নামদার বলেন, ‘আমরা বিশ্বকাপের মতো আয়োজনে বৈধ ভ্রমণকে উৎসাহিত করতে চাই, একই সঙ্গে জাতীয় নিরাপত্তা বজায় রাখতেও আমরা অঙ্গীকারবদ্ধ।’
যুক্তরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই ঘোষণাকে স্বাগত জানিয়ে ফিফার একজন মুখপাত্র বলেন, ‘এই ঘোষণা সফল এবং স্মরণীয় একটি বৈশ্বিক আয়োজন উপহার দিতে মার্কিন সরকার ও হোয়াইট হাউস টাস্কফোর্সের সঙ্গে আমাদের চলমান সহযোগিতার বহিঃপ্রকাশ।’
এবার বিশ্বকাপে জায়গা করে নেওয়া আলজেরিয়া, কেপ ভার্দে, আইভরি কোস্ট, সেনেগাল ও তিউনিসিয়ার নাগরিকদের জন্য এই ভিসা জামানত দেওয়া বাধ্যতামূলক ছিল। ট্রাম্প প্রশাসনের কড়াকড়ির কারণে হাইতি ও ইরানের মতো দেশগুলোর নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে প্রায় পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে।
বিশ্বকাপ শুরু হবে আগামী ১১ জুন। এবার আয়োজক দেশ কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র।

বিশ্বকাপে কেউ পরিষ্কার ফেভারিট নই: আনচেলত্তি
আইসিসি থেকে সুখবর পেলেন নাহিদ রানা 