শিরোনাম

জোড়া সেঞ্চুরিতে কার্সন-রবিনসনের ইতিহাস

সিটিজেন স্পোর্টস ডেস্ক
জোড়া সেঞ্চুরিতে কার্সন-রবিনসনের ইতিহাস
রবিনসন ও কার্সন। ছবি: সংগৃহীত

সারের বিপক্ষে দলের ব্যাটিং বিপর্যয়ে ত্রাতার ভূমিকায় সাসেক্সে খেলা জোসেফ কার্সন-ওলি রবিনসন। দুই ব্যাটার নেমেছিলেন নয় ও দশ নম্বরে। দুজনই করেছেন সেঞ্চুরি। প্রথম শ্রেণির ক্রিকেটে এমন ঘটনা প্রথম ঘটলো। প্রথম শ্রেণির ক্রিকেটে একসঙ্গে ৯ এবং ১০ নম্বর ব্যাটারের সেঞ্চুরি করার রেকর্ড আর নেই।

সারের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে সাসেক্স। ইনিংসের শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। তিনজন ব্যাটসম্যান আউট হন শূন্য রানে। আরও দুই জন দুই অঙ্ক ছুঁতে পারেননি।

এক সময় সাসেক্সের স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ৯২ রান। এরপর রুখে দাঁড়ান তিন বোলার। আট নম্বরে ব্যাট করতে নেমে ফিন হাডসন প্রেনটিস করেন ৫৮ বলে ৫৩। তার ব্যাট থেকে এসেছে ৭টি চার এবং ১টি ছক্কা। কার্সনের সঙ্গে অষ্টম উইকেটে জুটিতে প্রেনটিস তোলেন ৭৫ রান। প্রেনটিস আউট হওয়ার পর কার্সন জুটি বাঁধেন রবিনসনের সঙ্গে। তাদের নবম উইকেটের জুটিতে ওঠে ১৭৩ রান। কার্সন ১০৫ রান করে আউট হন। তার ইনিংসে ছিল ১৪টি চার।

দায়িত্ব নিয়ে ব্যাট করেন ১০ নম্বরে ব্যাট করতে নামা রবিনসনও। ১৫২ বলে ১০০ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। নিজের শতরান পূর্ণ করে ৯ উইকেটে ৩৫৮ রানে ইনিংস ডিক্লেয়ার করে দেন সাসেক্স অধিনায়ক রবিনসন।

/টিই/