ইয়েমেন উপকূল থেকে তেলবাহী ট্যাংকার ছিনতাই

সিটিজেন ডেস্ক

ইয়েমেনের শাবওয়া উপকূলে সশস্ত্র হামলার শিকার হয়েছে ‘এমটি ইউরেকা’ নামের একটি তেলবাহী ট্যাংকার। অজ্ঞাতপরিচয় একদল বন্দুকধারী জাহাজটির পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে সেটিকে সোমালিয়ার জলসীমার দিকে ঘুরিয়ে দিয়েছে। ইয়েমেনি কোস্টগার্ড জানিয়েছে, ছিনতাইয়ের পর জাহাজটিকে প্রথমে এডেন উপসাগরের দিকে এবং পরবর্তীতে সোমালিয়ার উপকূল অভিমুখে নিয়ে যাওয়া হচ্ছে।
এ ঘটনার কিছু সময় আগে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন্স (ইউকেএমটিও) একটি সন্দেহজনক তৎপরতার বিষয়ে সতর্কবার্তা দিয়েছিল। তাদের তথ্যমতে, মুকাল্লা বন্দর থেকে প্রায় ১৫৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে একটি সবুজ রঙের ছোট নৌকা ও একটি মাছ ধরার ট্রলার একটি মালবাহী জাহাজকে দীর্ঘক্ষণ অনুসরণ করছিল। ছিনতাইয়ের সঙ্গে ওই সন্দেহজনক নৌযানগুলোর সরাসরি যোগসূত্র খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সাম্প্রতিক সময়ে এ রুটে সশস্ত্র হামলার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সমুদ্রপথে পণ্য পরিবহনের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। অপহৃত ‘এমটি ইউরেকা’ উদ্ধারে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে ইয়েমেনি কোস্টগার্ডসহ আঞ্চলিক নিরাপত্তা বাহিনীগুলো কাজ শুরু করেছে।
সূত্র: আল জাজিরা

ইরানের তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো যুক্তরাষ্ট্র