ঢাকায় পৌঁছেছে পাকিস্তান দল

ঢাকায় পৌঁছেছে পাকিস্তান দল
সিটিজেন স্পোর্টস ডেস্ক

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্রের লড়াইয়ে অংশ নিতে বাংলাদেশে এসে পৌঁছেছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। রবিবার (৩ মে) সকালে একটি ফ্লাইটে ঢাকায় পা রাখেন শান মাসুদের নেতৃত্বাধীন দলটির প্রথম ভাগের সদস্যরা। পাকিস্তানে ঘরোয়া লিগ পিএসএলের ফাইনাল নির্ধারিত থাকায় বাকি ক্রিকেটাররা পরবর্তী দফায় দ্রুতই দলের সঙ্গে যোগ দেবেন বলে নিশ্চিত করা হয়েছে। এ সফরে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে মোট দুটি টেস্ট ম্যাচ খেলবে সফরকারীরা।
অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে সাজানো ১৬ সদস্যের এ স্কোয়াডে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বড় চমক হিসেবে রেখেছে ৪ জন নতুন ক্রিকেটারকে। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস এবং মুহাম্মদ গাজী ঘোরি।
শুক্রবার (৮ মে) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে দুই দল। এরপর শনিবার (১৬ মে) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ পয়েন্ট অর্জনের লক্ষ্যে এই সিরিজটি উভয় দলের জন্যই বেশ তাৎপর্যপূর্ণ।
পাকিস্তান টেস্ট দল: শান মাসুদ (অধিনায়ক), আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলী, ইমাম-উল-হক, খুররম শহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটকিপার), নোমান আলী, সাজিদ খান, সালমান আলী আগা, সৌদ শাকিল ও শাহীন শাহ আফ্রিদি।

আইপিএলে ইতিহাস চেন্নাইয়ের, মুম্বাইয়ের বিশ্ব রেকর্ড 