শিরোনাম

যে কারণে পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিম

নিজস্ব প্রতিবেদক
যে কারণে পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিম
রেজাউল করিম খন্দকার। ছবি: সংগৃহীত

ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিম খন্দকার পদত্যাগ করেছেন। রবিবার (৩ মে) অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তার কাছে আনুষ্ঠানিকভাবে নিজের পদত্যাগপত্র জমা দেন তিনি।

সূত্র জানায়, সলিসিটর কার্যালয় থেকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিমের পদত্যাগপত্রটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, আসন্ন সুপ্রিম কোর্ট বার নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত প্যানেল থেকে সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন রেজাউল করিম খন্দকার। তাই ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করেছেন তিনি।

প্রসঙ্গত, জুলাই গণঅভ্যুত্থনানের পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছিলেন রেজাউল করিম খন্দকার।

/এফআর/