নারী-শিশু নির্যাতন মামলায় সাজার হার ৩ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

দেশে নারী ও শিশু নির্যাতনের মামলায় সাজার হার ৩ শতাংশ। এছাড়া ৭০ শতাংশ মামলাতেই খালাস পাচ্ছে আসামিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রাক।
শনিবার (২ মে) রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা (সেলপ) এক পরামর্শ সভায় এই গবেষণার ফলাফল তুলে ধরা হয়।
বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও বেসরকারি সংস্থা- ব্র্যাকের যৌথ উদ্যোগে পরিচালিত ‘নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পদ্ধতিগত প্রতিবন্ধকতা এবং উক্ত প্রতিবন্ধকতাসমূহ নিরসনের কার্যকর উপায় চিহ্নিতকরণ’ শীর্ষক গবেষণায় এমন তথ্য পাওয়া গেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, ‘রাষ্ট্রের প্রধান তিনটি অঙ্গের মধ্যে বিচার বিভাগ সবচেয়ে বেশি উপেক্ষিত। জাতীয় বাজেটের দিকে তাকালে এটি স্পষ্ট হয়। পুরো বিচার বিভাগের জন্য বরাদ্দ প্রায় ২২০০ কোটি টাকা, সেখানে শুধু বিটিভির জন্য বরাদ্দ প্রায় ২৫০০ কোটি টাকা। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্তম্ভ বিচার বিভাগ এই সীমিত বরাদ্দে পরিচালিত হচ্ছে বিচারকদের বেতন, প্রশাসনিক খরচ, অবকাঠামো সবকিছু মিলিয়ে এটি অত্যন্ত চ্যালেঞ্জিং।
তিনি বলেন, একটা মামলা থেকে শাখা-প্রশাখা গজানোয় মামলার সংখ্যা কমছে না। আইনজীবীরাও অনেক ক্ষেত্রে মামলাকে দীর্ঘ করেন। বিচার ব্যবস্থার কার্যকারিতা বাড়াতে হলে মানসিকতা, কাঠামো এবং সক্ষমতা তিনটি ক্ষেত্রেই উন্নয়ন প্রয়োজন।
পরামর্শ সভার সভাপতি ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ বলেন, সরকারের প্রতি মানুষের ধারণা তৈরি হয় কিছু মৌলিক খাতের অভিজ্ঞতা থেকে, যেমন- শিক্ষা, স্বাস্থ্য, আইনশৃঙ্খলা ও বিচার ব্যবস্থা। এই খাতগুলোতে সেবা কার্যকর না হলে সামগ্রিকভাবে রাষ্ট্রের প্রতি জনগণের আস্থা কমে যায়।
তিনি বলেন, বাজেট বাড়ানো জরুরি কিন্তু এটা সমাধান নয়। জবাবদিহিতা, সুশাসন এবং ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক দায়িত্ববোধ না থাকলে পরিবর্তন আসবে না। নারী ও শিশুবান্ধব বিচার ব্যবস্থা নিশ্চিত করতে হলে ফলাফল নির্ভর কাজ করতে হবে। কাঙ্ক্ষিত বিচার ব্যবস্থা নিশ্চিতে প্রয়োজন ‘কালেক্টিভ রেসপনসিবিলিটি’, এজন্য সব পক্ষকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে এবং ‘এক সরকার’ এর ধারণাকে জোরদার করা দরকার যেখানে পুলিশ, চিকিৎসক ও আইন মন্ত্রনালয়ের প্রতিনিধিরা ন্যায়বিচারের জন্য কাজ করবেন সবচেয়ে দুর্বলকে মাথায় রেখে।

অটিজম শিশু সমস্যা নয় সম্ভাবনা