ভারতে বিমান থেকে ঝাঁপ দিলেন যাত্রী

ভারতে বিমান থেকে ঝাঁপ দিলেন যাত্রী
সিটিজেন ডেস্ক

শারজাহ থেকে চেন্নাইগামী এয়ার আরাবিয়ার একটি ফ্লাইটে রবিবার (৩ মে) ভোরে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। অবতরণের পর বিমানটি যখন রানওয়ে ছেড়ে ট্যাক্সিওয়ে দিয়ে ধীরগতিতে পার্কিং বের দিকে এগোচ্ছিল, তখন আচমকাই জরুরি নির্গমন দরজা খুলে এক যাত্রী নিচে ঝাঁপ দেন। এ আকস্মিক ঘটনায় বিমানে থাকা অন্য যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বিমানবন্দরে তাৎক্ষণিক নিরাপত্তা সতর্কতা জারি করা হয়।
বিমানবন্দর কর্মকর্তাদের তথ্যানুযায়ী, বিমানটি তখনও সম্পূর্ণ থামেনি, বরং ট্যাক্সিওয়েতে ধীরগতিতে সচল ছিল। তবে এ ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি এবং উড়োজাহাজটিরও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, ওই যাত্রী আকাশপথের পুরোটা সময় অসুস্থ বোধ করছিলেন এবং বিমানে থাকাকালীন অন্তত দুবার বমিও করেছিলেন। ধারণা করা হচ্ছে, শারীরিক বা মানসিক অসুস্থতার কারণেই তিনি এমন কাণ্ড ঘটিয়েছেন।
ঘটনার পরপরই বিমানের পাইলট গ্রাউন্ড সিকিউরিটিকে সতর্ক করেন। কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর (সিআইএসএফ) সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে উদ্ধার ও আটক করেন। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এ ঘটনার জেরে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে চেন্নাই বিমানবন্দরের প্রধান রানওয়ে ভোর ৩টা ২৩ মিনিট থেকে ৪টা ২৩ মিনিট পর্যন্ত বন্ধ রাখা হয়েছিল। ওই সময়ে আগত ফ্লাইটগুলো বিকল্প রানওয়েতে সরিয়ে নেওয়া হয়।
যদিও ওই যাত্রীর পরিচয় এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবে জানা গেছে তিনি তামিলনাড়ুর পুদুকোট্টাই জেলার বাসিন্দা হতে পারেন। এভিয়েশন নিরাপত্তা বিধি লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। বিমানবন্দরের কার্যক্রম বর্তমানে স্বাভাবিক রয়েছে।
সূত্র: এনডিটিভি

ভারতে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৯