ঈদযাত্রায় বাড়তি ভাড়া আদায় করা যাবে না: মালিক সমিতি

নিজস্ব প্রতিবেদক

আসন্ন ঈদুল আজহার যাত্রায় সরকার নির্ধারিত ভাড়ার বাইরে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না বলে জানিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি। এ বিষয়ে শিগগিরই সমিতির সব জেলা শাখা ও ইউনিটকে কঠোরভাবে নির্দেশনা দেওয়া হবে বলেও জানিয়েছে সংস্থাটি।
শনিবার (২ মে) সকালে রাজধানীর রমনায় সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কার্যকরী পরিষদের প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি কফিল উদ্দিন আহাম্মদ এবং পরিচালনা করেন মহাসচিব মো. সাইফুল আলম।
এতে কার্যকরী সভাপতি এম এ বাতেন, সিনিয়র সহ-সভাপতি মোরশেদুল আলম কাদেরী, অতিরিক্ত মহাসচিব এ এস এম আহম্মেদ খোকনসহ মোট ৭৯ জন কর্মকর্তা ও সদস্য উপস্থিত ছিলেন।
সভা শেষে জানানো হয়, আসন্ন ঈদুল আজহা সামনে রেখে দেশের সব জেলা শাখা ও ইউনিটে সরকার নির্ধারিত বাসভাড়া যথাযথভাবে আদায় নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এতে স্পষ্টভাবে বলা হয়, কোনো অবস্থাতেই অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না।এছাড়া দেশের ট্রাক, কাভার্ডভ্যান ও ট্যাংকলরির সুষ্ঠু ও সুশৃঙ্খল চলাচল নিশ্চিত করতে একটি সাব-কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। ওই কমিটি যানজট ও দুর্ঘটনা নিরসনসহ সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা সমাধানে কেন্দ্রীয় কমিটির মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
সভায় গণপরিবহন ও পণ্য পরিবহনের গাড়ীতে এআইটি (প্রিজাম্পটিভ আয়কর) সরকার দ্বিগুন বৃদ্ধি করার পরিপ্রেক্ষিতে এসব মালিক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হোন এবং টায়ার-টিউবসহ অন্যান্য সব যন্ত্রাংশের মূল্য বৃদ্ধির কারণে মালিকদের মধ্যে তীব্র ক্ষোভ পরিলক্ষিত হয় এবং বর্ধিত দ্বিগুন আয়কর কমানোসহ সবধরনের যন্ত্রাংশের মূল্যের ওপর শুল্ক কমানোর দাবি করা হয়। এ বিষয়ে সমিতির সভাপতি, কার্যকরী সভাপতি ও মহাসচিব সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের সিদ্ধান্ত হয়।
এছাড়া সংগঠনকে আরও সক্রিয় ও শক্তিশালী করতে বিভাগীয় পর্যায়ে সভা আয়োজন এবং স্থানীয় সমস্যাগুলো দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

গাবতলী-মহাখালী বাস টার্মিনালে উপচেপড়া ভিড়, মিলছে না টিকিট