শিরোনাম

জোকোভিচের রেকর্ড ভাঙলেন সিনার

সিটিজেন স্পোর্টস ডেস্ক
জোকোভিচের রেকর্ড ভাঙলেন সিনার
ইয়ানিক সিনার।

ইয়ানিক সিনার টেনিস কোর্টে নতুন ইতিহাস গড়েছেন। ইতালিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে তিনি রাশিয়ার আন্দ্রি রুবলেভকে সরাসরি সেটে হারিয়ে এটিপি মাস্টার্স–১০০০ পর্যায়ে টানা জয়ের নতুন বিশ্বরেকর্ড নিজের নামে করেছেন।

এর আগে এই রেকর্ড ছিল সার্বিয়ার নোভাক জোকোভিচের দখলে। জোকোভিচ ২০১১ সালে টানা ৩১টি ম্যাচ জিতেছিলেন।

সিনার ৬-২, ৬-৪ গেমে রুবলেভকে হারিয়েছেন। তাতে টানা ৩২টি জয় নিয়ে নতুন রেকর্ডধারী সিনার। ১৯৯০ সালে মাস্টার্স সিরিজ শুরু হওয়ার পর এটিই এখন পর্যন্ত দীর্ঘতম জয়ের ধারাবাহিকতা।

এই জয়ে সিনার রাফায়েল নাদালের একটি কৃতিত্বেও ভাগ বসিয়েছেন। সেটি হলো- এক মৌসুমে প্রথম পাঁচটি মাস্টার্স টুর্নামেন্টের সবকটিতেই সেমিফাইনালে ওঠা।

বর্তমানে সিনারের ঝুলিতে আছে আটটি মাস্টার্স শিরোপা। টেনিস ইতিহাসে ৯টি ভিন্ন মাস্টার্স টুর্নামেন্ট জেতার একমাত্র রেকর্ডধারী জোকোভিচ।

/টিই/