শিরোনাম

বায়ার্নে নতুন চুক্তি নয়্যারের

সিটিজেন স্পোর্টস ডেস্ক
বায়ার্নে নতুন চুক্তি নয়্যারের
ম্যানুয়েল নয়্যার। ছবি: ফেসবুক

জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বায়ার্ন মিউনিখেই থাকছেন ম্যানুয়েল নয়্যার। জার্মান এই কিংবদন্তি গোলকিপার বায়ার্নের সঙ্গে তার চুক্তির মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত বাড়িয়েছেন।

বায়ার্ন মিউনিখের গোলপোস্টের নিচে নয়্যার মানেই যেন দুর্ভেদ্য দেয়াল। ২০১১ সালে শালকে থেকে বায়ার্নে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত ক্লাবটির অবিচ্ছেদ্য অংশ হয়ে আছেন তিনি।

বায়ার্নের সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর শেষে নয়্যার তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘বায়ার্ন আমার কাছে শুধু একটি ক্লাব নয়, এটি আমার ঘর। এই ক্লাবের হয়ে আরও কয়েক বছর খেলার সুযোগ পেয়ে আমি আনন্দিত। আমার সেরাটা দিয়ে দলকে সহায়তা করতে চাই।’

৩৮ বছর বয়সী এই গোলকিপার বায়ার্নের হয়ে অনেক শিরোপা জিতেছেন, যার মধ্যে রয়েছে দুটি চ্যাম্পিয়ন্স লিগ।

/টিই/