শিরোনাম

মহড়া হলেও আজ পুলিশ পদক পাচ্ছেন না ১০৭ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক
মহড়া হলেও আজ পুলিশ পদক পাচ্ছেন না ১০৭ কর্মকর্তা
পুলিশ লোগো। ছবি: সংগৃহীত

পুলিশ সপ্তাহের প্রথম দিনে এবার দেওয়া হচ্ছে না পুলিশ পদক। বাহিনীর বার্ষিক এ আয়োজনে বিভিন্ন স্তরের ১০৭ জন সদস্যের এই পদক পাওয়ার কথা ছিল।

আজ রবিবার (১০ মে) পুলিশ সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন। তবে শনিবার পদক স্থগিতের খবর জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং তালিকায় নাম থাকা একাধিক কর্মকর্তা।

তালিকায় নাম থাকা ১০৭ জন কর্মকর্তা শনিবারও দিনের বেলা মহড়ায় অংশ নেন। পরে রাতে তারা পদক স্থগিতের খবর জানতে পারেন। তারা গণমাধ্যমকে বলেন, পরে দেওয়া হবে বলে তাদের জানানো হয়েছে। তবে কী কারণে পদক দেওয়া স্থগিত করা হয়েছে তা জানানো হয়নি।

পদক প্রদান স্থগিত থাকলেও আজ উদ্বোধন অনুষ্ঠান হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিত থাকার কথা রয়েছে।

/এফসি/