সৌদি আরবে গাড়িচাপায় গফরগাঁওয়ের যুবক নিহত
ময়মনসিংহ সংবাদদাতা

প্রকাশ : ১০ মে ২০২৬, ০৯: ৩১

জাহাঙ্গীর আলম। ছবি: সংগৃহীত
সৌদি আরবে গাড়িচাপায় ময়মনসিংহের গফরগাঁওয়ের জাহাঙ্গীর আলম নামে এক প্রবাসী যুবক নিহত হয়েছেন। শনিবার (৯ মে) রাতে নিহত যুবককের ছোট ভাই আলমগীর হোসেন এই তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, নিহত জাহাঙ্গীর গফরগাঁওয়ের পাগলা থানার টাঙ্গাব ইউনিয়নের বামনখালী গ্রামের আসাদ মিয়ার ছেলে। তার স্ত্রী ও এক মেয়ে রয়েছে। শনিবার সকালে সৌদি আরবের রাজধানী রিয়াদ শহরের বাতা মার্কেট এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি।
জাহাঙ্গীর দেড় বছর আগে সৌদি আরবে গিয়েছিলেন। সেখানে তিনি পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করতেন। সড়কে পরিচ্ছন্নতার কাজ করার সময় দ্রুত গতির একটি গাড়ি জাহাঙ্গীরকে চাপা দেয়। এরফলে ঘটনাস্থলেই মারা যান।
নিহত জাহাঙ্গীরের বাবা আসাদ মিয়া বলেন, সংসারে স্বচ্ছলতার আশায় জমি বিক্রি করে ছেলেকে বিদেশে পাঠিয়েছিলাম। কাজ করতে গিয়ে গাড়ি চাপায় আমার ছেলে মারা গেছে। সংসারের অভাব আর দূর হল না।
পাগলা থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, প্রবাসীর মৃত্যুর খবর শুনেছি। এ ব্যাপারে পরিবারের লোকজন যোগাযোগ করেনি।

/এসআর/