ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে, তাই বাহিনীর সদস্যদের নতুন শপথে অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (১০ মে) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস্ মাঠে চারদিনব্যাপী পুলিশ সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘আর কোনো ফ্যাসিবাদ-স্বৈরাচার যেন পুলিশ সদস্যদের দেশ ও জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে সক্ষম না হয়–আসুন, আজ আমরা নতুন শপথে অঙ্গীকারবদ্ধ হই।’
এ সময় জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করতে পুলিশ সদস্যদের নির্দেশ প্রদান করেন প্রধানমন্ত্রী।
প্রসঙ্গত, ‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’- প্রতিপাদ্য নিয়ে শুরু হওয়া এবারের পুলিশ সপ্তাহের কর্মসূচি চলবে আগামী ১৩ মে পর্যন্ত। আজ প্রথম দিনের অনুষ্ঠানে পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের সুশৃঙ্খল ও বর্ণিল প্যারেড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে খোলা জিপে চড়ে তিনি সালাম গ্রহণ করেন।
জানা গেছে, এবারের বার্ষিক প্যারেডে অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার। এদিন সকাল ৯টায় অনুষ্ঠানস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী। এসময় তাকে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্যসহ পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনগণের কল্যাণ নিশ্চিত করাই সরকারের প্রধান দায়িত্ব: প্রধানমন্ত্রী