গরু চুরির অভিযোগে ৩ জনকে পিটিয়ে হত্যা

গরু চুরির অভিযোগে ৩ জনকে পিটিয়ে হত্যা
গাজীপুর সংবাদদাতা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। রবিবার (১০ মে) ভোর চারটার দিকে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরে ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ গরু চোর চক্র বাগচালা এলাকার আবু বক্কর সিদ্দিকের বাড়িতে যায়। বিষয়টি টের পেয়ে বাড়ির মালিকে চিৎকারে স্থানীয়রা তাদের ধাওয়া করেন। একপর্যায়ে তালা কাটার সরঞ্জাম, চাপাতি ও দাসহ তিনজনকে আটক করে পিটুনি দেয় স্থানীয়রা। এ সময় গরু চোর চক্রের ব্যবহৃত পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয় তারা।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ঘটনাস্থলে পৌঁছায় কালিয়াকৈর থানা ও ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা। তারা আহত তিনজনকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

গাজীপুরে ৫ মরদেহ উদ্ধার: চিরকুটে লেখা ছিল হত্যার কারণ