হামে শিশু মৃত্যুর ঘটনা তদন্ত করছে সরকার: স্বাস্থ্যসচিব

বিশেষ প্রতিনিধি

হামে শিশু মৃত্যুর পেছনে কারা দায়ী, কোথায় ঘাটতি ছিল—তা খতিয়ে দেখতে সরকার আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যসেবা ও শিক্ষা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী।
শনিবার (৯ মে) রাজধানীর বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ডা. মিল্টন হলে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন তিনি।
স্বাস্থ্যসচিব বলেন, হামে আক্রান্ত হয়ে শিশুমৃত্যুর ঘটনাগুলো নিয়ে ইতোমধ্যে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। তদন্তে উঠে আসবে কেন এত শিশু মারা গেল, কোথায় ঘাটতি ছিল, কোনো অবহেলা ছিল কি না, কিংবা দায়িত্ব পালনে কোনো ধরনের শৈথিল্য কাজ করেছে কি না।
তিনি বলেন, প্রতিটি মৃত্যুর ঘটনায় রাষ্ট্রের দায় রয়েছে। জনগণের জানার স্বার্থে এসব ঘটনার সঠিক তদন্ত হওয়া প্রয়োজন। আমরা একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক সরকারব্যবস্থার মধ্যে আছি। সরকার জনগণের কাছে জবাবদিহি করতে প্রস্তুত।
অনুষ্ঠানে প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য ইনস্টিটিউটের জাতীয় পোলিও ও হাম-রুবেলা ল্যাবরেটরির ভাইরোলজিস্ট ও সাবেক সাবেক প্রধান ডা. খন্দকার মাহবুবা জামিল, বিএমইউর নবজাতক বিভাগের অধ্যাপক ডা. সঞ্জয় কুমার দে, জনস্বাস্থ্যবিদ ও সিডিসির সাবেক পরিচালক অধ্যাপক ডা. বেনজীর আহমেদ, স্বাস্থ্য ব্যবস্থাপনা বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আব্দুস সবুর খান, জনস্বাস্থ্যবিদ ও সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মুশতাক হোসেন, টিকা বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক উদরাময় রোগ গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) সাবেক গবেষক ডা. তাজুল ইসলাম এ বারি, বিএমইউর প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের ড. সৈয়দ আব্দুল হামিদ, পুষ্টিবিদ ও ব্র্যাকের ক্লাইমেট ব্রিজ ফান্ডের প্রধান সাইকা সিরাজ, ডব্লিউএইচও বাংলাদেশের ন্যাশনাল প্রফেশনাল অফিসার (ইমিউনাইজেশন) ডা. চিরঞ্জিত দাস, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব অধ্যাপক ডা. জহিরুল ইসলাম শাকিল, ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) প্রতিনিধি অধ্যাপক ডা. মোস্তাফিজুর রহমান, ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) ডা. হুমায়ুন কবির হিমু ও বিএমইউ ডেন্টাল অনুষদের ডিন ডা. সাখাওয়াত হোসেন সায়ন্ত।

পুলিশের প্রতি জনআস্থা পুনঃপ্রতিষ্ঠা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী