কোচিং ছাড়াই ঘরে বসে যেভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নেবেন

অনলাইন ডেস্ক

এইচএসসি পরীক্ষার পর কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য দামি কোচিং সেন্টারে ভর্তি হওয়া একেবারেই বাধ্যতামূলক নয়। সঠিক পরিকল্পনা, আত্মবিশ্বাস ও প্রযুক্তির সঠিক ব্যবহারে ঘরে বসেই পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়া সম্ভব।
ঘোরটপ নাচানাচি বা অতিরিক্ত দৌড়ঝাঁপ না করে যেভাবে বাসায় বসে শতভাগ কার্যকর প্রস্তুতি নেবেন।
১. টেক্সট বুক ও শর্ট সিলেবাসের ওপর পূর্ণ দখল
ভর্তি পরীক্ষার প্রশ্নের মূল ভিত্তিই হলো এইচএসসির পাঠ্যবই। বোর্ডের মূল বইগুলোর গাণিতিক ব্যাখ্যা, সংজ্ঞা, উদাহরণ এবং অনুশীলনী ভালোভাবে বুঝে শেষ করুন। প্রতিটি বিষয়ের মৌলিক কনসেপ্ট পরিষ্কার রাখলে প্রশ্ন যেভাবেই আসুক না কেন উত্তর দেওয়া সহজ হয়।
২. বিগত বছরের প্রশ্নব্যাংক এনালাইসিস
প্রস্তুতির শুরুতেই বিগত ১০-১৫ বছরের প্রশ্নব্যাংক বুঝে সমাধান করতে হবে। এতে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ধরণ, কাট-অফ মার্কস এবং কোন অধ্যায়গুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ—সে সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়।
৩. অনলাইন প্ল্যাটফর্ম ও এআই অ্যাপের ব্যবহার
ইউটিউব ও বিভিন্ন শিক্ষামূলক অ্যাপস এখন ফ্রি কোচিংয়ের বিকল্প
ইউটিউব চ্যানেল: বিষয়ভিত্তিক কঠিন টপিক বুঝতে ‘10 Minute School’, ‘HulkenStein HSC’, বা ‘Pro With Swadhin’ এর মতো ফ্রি ভিডিও প্ল্যাটফর্মের সাহায্য নেওয়া যায়।
প্র্যাকটিস অ্যাপস: ‘স্মার্ট সহায়’ কিংবা ‘চর্চা’ -এর মতো অ্যাপ ব্যবহার করে ঘরে বসেই অনলাইন মডেল টেস্ট ও এমসিকিউ প্র্যাকটিস করা যায়।
৪. নিয়মিত মডেল টেস্ট ও সময় ব্যবস্থাপনা
শুধুমাত্র পড়া মুখস্থ করলেই হয় না, নির্ধারিত সময়ে উত্তর করার দক্ষতা বাড়ানো জরুরি। বাসায় টাইমার সেট করে প্রশ্নব্যাংক থেকে নিয়মিত মডেল টেস্ট দিন। এতে মূল পরীক্ষার ভয় কেটে যাওয়ার পাশাপাশি সময়ের সঠিক ব্যবস্থাপনা শেখা যায়।
৫. পার্সোনাল সামারি নোট বা শর্টকাট শিট তৈরি
পড়ার সময় গুরুত্বপূর্ণ সূত্র, ব্যাকরণের নিয়ম বা জিকে তথ্যের নিজস্ব সংক্ষিপ্ত নোট বানিয়ে ফেলুন। পরীক্ষার ঠিক ৩-৪ দিন আগে এই হাতে লেখা নোটগুলো দ্রুত রিভিশন দিতে জাদুর মতো কাজ করে।
আরও কিছু দরকারি তথ্য জেনে রাখুন, যেখান থেকে আপনি সহজেই বিনামূল্যে প্রস্তুতি নিতে পারবেন।
এইচএসসি শেষে কোচিং ছাড়াই ভর্তি প্রস্তুতি: সহায়ক অ্যাপ ও ইউটিউব চ্যানেল
স্মার্ট সহায় (smartsohay.com): ৪-এর বেশি প্লে-স্টোর রেটিং ও ৫ লাখের বেশি ডাউনলোড থাকা এই এআই অ্যাপটিতে রয়েছে ৫ লাখের বেশি প্রশ্নব্যাংক, ফ্ল্যাশকার্ড ও মডেল টেস্ট সুবিধা।
চর্চা (chorcha.net): ১০ লাখের বেশি প্রশ্ন ও এআই সাপোর্ট সমৃদ্ধ এই অ্যাপটি ২০ লাখের বেশি শিক্ষার্থী ব্যবহার করছেন। এতে বিষয়ভিত্তিক মডেল টেস্ট ও অনলাইন পরীক্ষার সুবিধা রয়েছে।
বিশ্ববিদ্যালয়ে ভর্তির তথ্যমূলক কিছু ইউটিউব চ্যানেল
হাল্কস্টাইন এইচএসসি
১০ হাজারের বেশি ভিডিও ও ৭ লাখ সাবস্ক্রাইবার নিয়ে অন্যতম বড় এড-টেক চ্যানেল, যেখানে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি সহায়তামূলক নির্দেশিকা দেওয়া হয়।
রাকিব’স ক্লাসরুম-এইচএসসি
বুয়েট শিক্ষার্থী কাজী রাকিবুল হাসানের পরিচালনায় ৬ লাখের বেশি সাবস্ক্রাইবারের এই চ্যানেলে এইচএসসি ও অ্যাডমিশনের বিষয়ভিত্তিক পাঠদান রয়েছে।
প্রো উইথ স্বাধীন
ঢাবি শিক্ষার্থী স্বাধীন আহমেদের চ্যানেলে ২ হাজারের বেশি ভিডিওর মাধ্যমে বিশ্ববিদ্যালয় ভর্তির নির্দেশনা, ইংরেজি টিউটোরিয়াল ও প্রশ্ন এনালাইসিস পাওয়া যাবে।
সহায়ক বাই নোমান স্যার
১ লাখ ৭৭ হাজার সাবস্ক্রাইবারের এই চ্যানেলে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির কৌশল ও সহজ ব্যাখ্যা মেলে।
নির্ভর
মানবিক বিভাগের ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের সহায়তায় অনলাইন ক্লাস ও নানা দিকনির্দেশনা প্রদান করে থাকে।
এডেড গ্রুপ
ঢাবি, কৃষিগুচ্ছ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা-সংক্রান্ত শর্ট কোর্স ও দিকনির্দেশনার জন্য দরকারী।
রিফাত একাডেমি
২০ লাখের বেশি সাবস্ক্রাইবার নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল ভর্তি পরীক্ষার প্রয়োজনীয় তথ্য প্রদান করে।
এসিএস আইবিএ অ্যাডমিশন
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য আইবিএ ভর্তি-ইচ্ছকদের সহায়তায় আইবিএ শিক্ষার্থীদের অভিজ্ঞতা ও টিউটোরিয়াল তুলে ধরে।
কোচিং সেন্টার মূলত একটি শৃঙ্খলার মধ্যে রাখে, কিন্তু দিনশেষে চান্স নির্ভর করে নিজের মেধা ও দৈনিক অনুশীলনের ওপর। মানসিক চাপমুক্ত থেকে রুটিন মেনে এগোলে কোচিং ছাড়াই সেরা ফলাফল সম্ভব।
/এবি/

ফ্রিল্যান্সিংয়ে যে ৫ বিষয়ের চাহিদা সবেচেয়ে বেশি
নতুনরা আকর্ষণীয় লিংকডইন প্রোফাইল তৈরি করবেন যেভাবে