নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলি, বাংলাদেশি নিহত

সিজেডএন ডেস্ক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে একটি রেস্তোরাঁয় গুলিতে ইউসুফ রাজু নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন রাসেল নামে আরেক বাংলাদেশি।
স্থানীয় সময় রবিবার (২৩) ভোরে বাংলাদেশি অধ্যুষিত ব্রুকলিনে খাবারের বিল পরিশোধ নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে এক গ্রাহকের গুলিতে এই হতাহতের ঘটনা ঘটে। ৮৪২ রকঅ্যাওয়ে অ্যাভিনিউয়ে অবস্থিত রেস্তোরাঁটির নাম ‘আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিজ্জা’।
রেস্তোরাঁ ও স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, এক গ্রাহক খাবারের বিল পরিশোধ না করেই রেস্তোরাঁ থেকে বের হয়ে যাচ্ছিলেন। এ সময় সেখানে কর্মরত রাজু ও রাসেল তাকে বিল পরিশোধ করতে বলেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ওই গ্রাহক পিস্তল বের করে তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যান।
রেস্তোরাঁর কর্মী ৪৪ বছর বয়সি রাজুর মাথায় গুলি লেগেছিল। আর ৩৯ বছর বয়সি রাসেলের পায়ে গুলি লেগেছে বলে তদন্তকারী পুলিশ জানিয়েছে।
রাজুকে গুরুতর আহত অবস্থায় কাছের ওয়ান ব্রুকলিন হেলথ-ব্রুকডেল ইউনিভার্সিটি হসপিটাল মেডিকেল সেন্টারে নেওয়ার পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাটি তদন্ত করছে নিউ ইয়র্ক পুলিশ (এনওয়াইপিডি)। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
জানা গেছে, রাজুর বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের কংশনগরে। ৩ বছর আগে মেক্সিকো সীমান্ত দিয়ে তিনি যুক্তরাষ্ট্রে আসেন। তার জন্য দালাল নিয়েছিল ৩০ লাখ টাকা। এরপর যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের জন্যে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন। রাজুর স্ত্রী ও তিন সন্তান দেশে বসবাস করেন।
আহত রাসেলের বাড়িও নোয়াখালীতে। তিনিও দালালকে মোটা অঙ্কের টাকা দিয়ে যুক্তরাষ্ট্রে আসেন।
নোয়াখালী সোসাইটির নেতা নাজমুল হক মানিক বলেন, রাজুর স্বজনরা বাংলাদেশ থেকে ফোন করে লাশ পাঠিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

ফ্লোরিডায় রহস্যঘেরা রাত: লিমন-বৃষ্টির খুনির গতিবিধি নিয়ে বিস্তারিত