সিলেটে এবার বাসার সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

সিলেট সংবাদদাতা

সিলেটে নিজ বাসার সামনে শাহাব উদ্দিন (৬৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৪ আগস্ট) সিলেটের শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এর আগে, গতকাল দিবাগত রাত ১টার দিকে নগরীর শাহপরাণ (রহ.) থানাধীন ইসলামাবাদ এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত শাহাব উদ্দিন সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই এলাকার বাসিন্দা। তিনি পরিবার নিয়ে ইসলামাবাদ এলাকায় নিজস্ব বাসায় থাকতেন। চারখাই বাজারে তার ভোগ্যপণ্যের ব্যবসা রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চারখাই বাজারে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে রাতে বাসায় ফিরছিলেন শাহাব উদ্দিন। বাসার কাছাকাছি পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। তারা তাকে কুপিয়ে ফেলে রেখে যায়। তার ঘাড়ে ধারালো অস্ত্রের একাধিক কোপ ছিল। আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শাহাব উদ্দিনের মৃত্যু হয়।
নিহতের ছেলে রেদোয়ান আহমদ জানান, রাতে স্থানীয় এক ভাই এসে জানান, কয়েকজন লোক বাবাকে আটকে রেখেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি, বাবাকে কুপিয়ে রাস্তায় ফেলে রাখা হয়েছে। তার ঘাড় ও গলায় তিনটি কোপের চিহ্ন ছিল। এ সময় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বাবাকে মৃত ঘোষণা করেন।
ওসি মো. মনির হোসেন বলেন, পুলিশ ঘটনাটি তদন্ত করছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মনজুর আহমদ বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
এর আগে, গত ১২ আগস্ট সকালে সিলেট নগরীর রায়নগর মিতালি আবাসিক এলাকার ১১১ নম্বর ‘নিকুঞ্জ ভিলায়’ নিজ বাসার ভেতরে খুন হন ব্যবসায়ী মো. আব্দুস সাত্তার (৮২), তার স্ত্রী সুরাইয়া বেগম (৭৬) ও গৃহপরিচারিকা তাহমিনা (২৫)। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই মাত্র ১১ দিনের ব্যবধানে এবার আরও এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় নগরজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে।

সিলেটে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার 
-CznNewsLab-231117.jpg)