বাংলাদেশকে ৫ বা ৬ অক্টোবর প্রীতি ম্যাচ খেলার প্রস্তাব ব্রাজিলের

সিজেডএন স্পোর্টস ডেস্ক

পরবর্তী ফিফা উইন্ডো শেষ হবে ৬ অক্টোবর। সেই উইন্ডো শেষ হওয়ার আগেই বাংলাদেশ ফুটবল দলের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলতে চায় ব্রাজিল। এরই মধ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) ৫ বা ৬ অক্টোবর প্রীতি ম্যাচটি খেলার প্রস্তাব দিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
আগামী ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এর জন্য ইন্দোনেশিয়ায় হতে যাওয়া আসিয়ান কাপ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে ভারত। তাদের জায়গায় বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। আসিয়ান কাপের ফাইনাল ৩ অক্টোবর। টুর্নামেন্টের গ্রুপ পর্বে ৩টি ম্যাচ খেলবে বাংলাদেশ। জাতীয় দলের ব্যস্ততা বিবেচনায় নিয়ে বাফুফে তাৎক্ষণিকভাবে ব্রাজিলকে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।
জাতীয় স্টেডিয়ামের সুযোগসুবিধা ঘুরে দেখতে রবিবার (২৩ আগস্ট) ঢাকায় এসেছিল সিবিএফের ৫ সদস্যের প্রতিনিধি দল। মাঠ-ড্রেসিংরুম থেকে শুরু করে গ্যালারি ও মিডিয়াবক্স; সবকিছু ঘুরে দেখেছে তারা। এরপরই বাফুফেকে প্রস্তাবটি দিয়েছে প্রতিনিধি দল। বাংলাদেশের সঙ্গে প্রীতি ম্যাচটি হলে ব্রাজিল দল ঢাকায় আসবে ৯০ সদস্যের বহর নিয়ে।
এর আগে ২০১১ সালের সেপ্টেম্বরে নাইজেরিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলে গেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। কিন্তু ব্রাজিল দল কখনো বাংলাদেশে আসেনি।