তরুণীরা কেন বয়সে বড় পুরুষের প্রতি আকর্ষণ অনুভব করে

সিজেডএন ডেস্ক

প্রেমের কোনো বয়স থাকে না। মানুষ যে কোনো বয়সে প্রেমে পড়তে পারে। যদিও বেশিরভাগ সময় সমবয়সী তরুণ-তরুণীদের মধ্যে প্রেমের প্রবণতা বেশি দেখা যায়। তবে অনেক তরুণীকে নিজের চেয়ে বয়সে বড় পুরুষের প্রতি আকৃষ্ট হতে দেখা যায়। অনেকে মনে করেণ এর প্রধান কারণ অর্থনৈতিক। তবে সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা।
তাদের মতে, অর্থনৈতিক নিরাপত্তার চেয়ে মানসিক পরিপক্বতা, স্থিতিশীলতা এবং দায়িত্বশীল আচরণই তরুণীদের বড় বয়সের পুরুষের প্রতি আকর্ষণ তৈরি করে।
জীবনে চলার পথে নানা অভিজ্ঞতার সম্মুখীন হন পুরুষরা। এর ফলে তারা আবেগ নিয়ন্ত্রণে দক্ষ হন। পাশাপাশি ছোটখাটো বিষয় নিয়ে অযথা উত্তেজিত না হয়ে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে শেখেন। এজন্য সম্পর্কে ভুল বোঝাবুঝি বা অপ্রয়োজনীয় জটিলতা কম তৈরি হয়।
বড় বয়সী পুরুষ দায়িত্বশীল আচরণ ও বাস্তববাদী মনোভাবের হয়ে থাকে। এ কারণে তারা অবাস্তব কল্পনার চেয়ে পারস্পরিক সম্মান এবং দীর্ঘমেয়াদি ভবিষ্যতের দিকে বেশি গুরুত্ব দেন। জটিল কোনো সমস্যায় পড়লে এড়িয়ে না গিয়ে আলোচনা করে সমাধান করতে পছন্দ করেন। এসব গুণাবলি অনেক তরুণীদের আকর্ষণ করে।
কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে যুক্তিনির্ভর সিদ্ধান্ত নিতে পারেন। আর এই স্থিরতা ও নির্ভরযোগ্যতা অনেক নারীর কাছে আকর্ষণীয় ঠেকে। অন্যদিকে ক্যারিয়ার, পরিবার এবং ব্যক্তিগত লক্ষ্য সম্পর্কে পরিষ্কার ধারণা থাকায় সম্পর্কে অপ্রয়োজনীয় অনিশ্চয়তা কম দেখা যায়। জীবনের নানা চড়াই-উৎরাই সামাল দিতে দিতে তাদের মানিয়ে নেওয়ার ক্ষমতা বাড়ে। তারা সঙ্গীর মতামত শোনা ও ব্যক্তিগত পরিসরকে সম্মান জানানোর মাধ্যমে পারস্পরিক সম্মানকে বেশি গুরুত্ব দেন।
বর্তমানে অর্থের চেয়ে মানসিক পরিপক্বতা, দায়িত্ববোধ এবং সম্পর্কের স্থিতিশীলতাকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন নারীরা। এ কারণে অপেক্ষাকৃত বড় পুরুষদের প্রতি তারা বেশি আকৃষ্ট হন। তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, শুধু বয়স বেশি হলেই কেউ আদর্শ সঙ্গী হন না। সম্পর্ক অনেকটা নির্ভর করে দুজনের মানসিকতা, বিশ্বাস আর সম্মানবোধের ওপর।

ছোট ছোট যেসব অভ্যাস জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে