ছোট ছোট যেসব অভ্যাস জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে

সিজেডএন ডেস্ক

প্রবাদে আছে, ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল/গড়ে তোলে মহাদেশ, সাগর অতল। অর্থাৎ ক্ষুদ্র থেকেই বৃহতের সৃষ্টি হয়। মানুষের জীবনের ক্ষেত্রেও এটা সত্য। জীবন বদলে দিতে সবসময় বড় কোনো সিদ্ধান্ত বা পরিবর্তনের প্রয়োজন হয় না। প্রতিদিনের ছোট ছোট কিছু অভ্যাসও ধীরে ধীরে আমাদের জীবনযাপন ও মানসিকতায় ইতিবাচক প্রভাব ফেলতে পারে। চলুন জেনে নেওয়া যাক এমন কিছু সহজ অভ্যাস।
পরিচ্ছন্নতা
পরিষ্কার-পরিচ্ছন্নতা আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। তবে এটা শুধু ঘর ঝাড়ু দেওয়া বা ময়লা সরানোর মধ্যে সীমাবদ্ধ নয়, নিজের চারপাশের পরিবেশকে সচেতনভাবে পরিচ্ছন্ন ও গোছানো রাখতে হবে। প্রতিদিন মাত্র ১০ মিনিট নিজের ঘর কিংবা কাজের জায়গা গুছিয়ে রাখলেও অগোছালো পরিবেশের কারণে তৈরি হওয়া মানসিক চাপ অনেকটাই কমতে পারে।
খাবারের প্রতি কৃতজ্ঞতা
খাবার খাওয়ার আগে কৃতজ্ঞতা প্রকাশ করাও জীবনে ইতিবাচক প্রভাব ফেলে। জাপানে খাবার খাওয়ার আগে ‘ইতাদাকিমাসু’ বলার প্রচলন রয়েছে। যার মাধ্যমে খাবারটি টেবিলে পৌঁছানোর পেছনে থাকা মানুষ ও প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
জুতা গুছিয়ে রাখা
বাসায় ঢোকার পর জুতা যত্রতত্র না রেখে সুন্দরভাবে সাজিয়ে রাখতে হবে। এটি খুব সাধারণ হলেও এর মধ্যে রয়েছে শৃঙ্খলার শিক্ষা। বাইরের ব্যস্ত জীবন থেকে ঘরে প্রবেশের সময় কয়েক সেকেন্ড জুতা গুছিয়ে রাখার এই অভ্যাসটি মানসিকভাবেও ছোট বিরতি তৈরি করতে পারে।
উষ্ণ পানিতে কিছুক্ষণ থাকা
গোসল শুধু দ্রুত শরীর পরিষ্কার করার বিষয় নয়, উষ্ণ পানিতে কিছুক্ষণ ডুবে থাকলে দিনের ক্লান্তি দূর হয়। তাই দিনের কাজ শেষে কিছু সময় উষ্ণ পানিতে থাকার অভ্যাস শরীর ও মনকে কিছুটা প্রশান্তি দিতে পারে।
অপচয় না করা
যেকোনো বিষয়ে আমরা প্রচুর অপচয় করে থাকি। গোসল করতে বা ব্রাশ করতে গেলে ট্যাব ছেড়ে রাখা, ওয়াশরুমে গেলে ফ্যান চালু করে রাখা অপচয়েরই অংশ। আবার অনেক ক্ষেত্রে পর্যপ্ত থাকলেও নতুন কিছু কিনে ফেলি, এটা কমাতে হবে। কোনো জিনিসের মূল্য ও ব্যবহারযোগ্যতাকে সম্মান করা এবং অপ্রয়োজনীয় অপচয় এড়িয়ে চলা জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।
ঋতুর সৌন্দর্য উপভোগ
ঋতু পরিবর্তনের সঙ্গে প্রকৃতি ও খাবারের বৈচিত্র্য উপভোগের বিশেষ গুরুত্ব রয়েছে। কোন সময়ে কী ফল পাওয়া যাচ্ছে, প্রকৃতিতে কী পরিবর্তন আসছে কিংবা আবহাওয়ার ধরনে কী ভিন্নতা দেখা যাচ্ছে এসবের প্রতি একটু মনোযোগ দিলেই দৈনন্দিন জীবনের ছোট আনন্দগুলো আরও উপভোগ করা যায়।
তাড়াতাড়ি দিন শুরু করা
সকালে দ্রুত ঘুম থেকে ওঠার অভ্যাস করা জরুরি। কেননে দিনের শুরুটা যদি তাড়াহুড়োর মধ্যে হয়, তাহলে তার প্রভাব সারাদিনের কাজেও পড়তে পারে। তবে এর মানে কম ঘুমানো নয়, বরং পর্যাপ্ত ঘুম নিশ্চিত করে দিনের শুরুতে নিজেকে কিছুটা সময় দেওয়া যেতে পারে। সকালে একটু আগে উঠে কয়েক মিনিট নিজের জন্য রাখা, দিনের পরিকল্পনা করা কিংবা শান্তভাবে সময় কাটানো পুরো দিনের ব্যস্ততা সামলাতে সহায়ক হতে পারে।

বন্ধুত্বই জীবনের সুন্দর উপহার