হালাল পণ্যের সনদ দেবে ধর্ম মন্ত্রণালয়

হালাল পণ্যের সনদ দেবে ধর্ম মন্ত্রণালয়
সিজেডএন ডেস্ক

হালাল পণ্যের মান নির্ধারণ ও সনদ দেওয়ার আইনি ভিত্তি পেয়েছে ধর্ম মন্ত্রণালয়। ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’ (কার্যবিধি) সংশোধন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
রবিবার (২৩ আগস্ট) প্রজ্ঞাপনটি গেজেট আকারে প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, সংবিধানের ৫৫ (৬) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’ এর সংশ্লিষ্ট অংশ অধিকতর সংশোধন করেছেন। রুলস অব বিজনেসের সিডিউল-১, অর্থাৎ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে দায়িত্ব বণ্টনসংক্রান্ত তালিকায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জন্য ‘ম্যাটার্স রিলেটিং টু হালাল স্ট্যান্ডার্ড অ্যান্ড সার্টিফিকেশন’ নামে নতুন একটি আইটেম সংযোজন করা হয়েছে।
এর মাধ্যমে হালাল মান এবং সনদসংক্রান্ত বিষয় ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ, হালাল পণ্যের মান নির্ধারণ ও হালাল সনদ দেওয়ার বিষয়টি এখন ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বের আওতায় পরিচালিত হবে।
দীর্ঘদিন ধরে ধর্ম মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশন হালাল মান নির্ধারণ ও সনদ দেওয়ার বিষয়ে কাজ করে আসছে। তবে তাদের আইনগতভিত্তি এবং সক্ষমতা নিয়ে প্রশ্ন ছিলো। নতুন সংশোধনের মাধ্যমে এবার তারা আইনগত ভিত্তি পেল।

বৈধ প্রক্রিয়ায় হজের অনুমতিপত্র গ্রহণের আহ্বান ধর্ম মন্ত্রণালয়ের
-CznNewsLab-231117.jpg)