আবারও ক্যানসারের সঙ্গে লড়াইয়ে সামিয়া আফরিন

বিনোদন ডেস্ক

দীর্ঘ পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়ছেন উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন। এরইমধ্যে নতুন করে কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছেন তিনি। প্রায় ৩ মাস আগে পরীক্ষার পর তার শরীরে দ্বিতীয়বারের মতো ম্যালিগন্যান্ট শনাক্ত হয়েছে। এবার তিনি আক্রান্ত হয়েছেন ওভারিয়ান ক্যানসারে।
রবিবার (২৩ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সামিয়া তার বর্তমান চিকিৎসা, শারীরিক অবস্থা ও মানসিক প্রস্তুতির কথা জানিয়েছেন।
ফেসবুক পোস্টে সামিয়া লিখেছেন, ‘মাত্র তিন মাস আগে আমার শরীরে দ্বিতীয় ম্যালিগন্যান্ট ধরা পড়ে– ওভারিয়ান ক্যান্সার। ইমিডিয়েটলি অপারেশন করতে হয়। দুর্ভাগ্যবশত, এটি ছিল হাই-গ্রেড কার্সিনোমা, তাই এখন আমাকে কেমোথেরাপির মধ্য দিয়ে যেতে হচ্ছে।’
তিনি লিখেছেন, ‘গত পাঁচ বছর ধরে ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করছি। প্রথমবার কেমো নিতে হয়নি, ইমিউনোথেরাপির মাধ্যমে চিকিৎসা চলেছিল। এবারের অভিজ্ঞতা তাই আমার কাছে একটু অন্যরকম।
‘ডাক্তার বলেছেন, কেমোর কারণে চুল পড়ে যেতে পারে। তাই বিষয়টাকে নিয়ে মন খারাপ না করে বরং স্পন্টেনিয়াসলি অ্যাকসেপ্ট করার সিদ্ধান্ত নিয়েছি। সবকিছু নিয়ে মন খারাপ করে তো লাভ নেই– সময়ের সঙ্গে নিজেকে অ্যাডাপ্ট করতে পারাটাই আসল।
‘তাই আজ নিজেই সিদ্ধান্ত নিয়ে নতুন হেয়ারকাট করলাম। জানি, হয়তো কিছুদিন পর চুল পড়ে যাবে। কিন্তু তার আগেই নিজের এই নতুন লুকটাকে সেলিব্রেট করে, নিজেকেই একটু মোটিভেট করতে চাইলাম।
ভক্তদের উদ্দেশে সামিয়া বলেন, ‘আমার এই জার্নির ছোট্ট একটা ক্লিপ শেয়ার করলাম। যারা এই পথের মধ্য দিয়ে গেছেন, তারাই জানেন– এই লড়াইটা কতটা কঠিন। আমি সত্যিই চাই না, আমার কাছের কোনো মানুষকে কখনো এমন একটা জার্নির মধ্য দিয়ে যেতে হোক।’
সবার কাছে দোয়া চেয়ে তিনি আরও লিখেছেন, ‘আল্লাহ যেন সবকিছু সহজ করে দেন, আগেরবারের মতো এবারও যেন আমার শক্তিটা ধরে রাখতে পারি এবং খুব শিগগিরই আমার স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যেতে পারি।
এর আগে ২০২৫ সালের মার্চে নিজের ক্যানসারজয়ের গল্প প্রকাশ্যে এনেছিলেন সামিয়া। তখন তিনি জানিয়েছিলেন, ২০২২ সালের দিকে তার শরীরে চতুর্থ স্টেজের ক্যানসার শনাক্ত হয়। প্রায় দুই বছর দীর্ঘ চিকিৎসার পর সুস্থ হয়ে ওঠেন তিনি। পরবর্তীতে ক্যানসার আক্রান্ত রোগীদের সহায়তায় একটি ফাউন্ডেশন গড়ে তুলে কাজ শুরু করেছিলেন।

ক্যানসার চিকিৎসায় নতুন আশা, নতুন টিকায় মিলছে বড় সাফল্য