শিরোনাম

বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে কঠোর বার্তা ইরানের

সিটিজেন ডেস্ক
বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে কঠোর বার্তা ইরানের
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধের সময় প্রতিবেশি দেশগুলোর ভূমিকা নিয়ে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি শুক্রবার (১৫ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি সংক্ষিপ্ত কিন্তু রহস্যময় বার্তা দিয়েছেন। পোস্টে তিনি একটি প্রাচীন আরবি প্রবাদ উদ্ধৃত করে লেখেন, ‘যে গোপনে বিশ্বাসঘাতকতা করে, সে প্রকাশ্যেই উন্মোচিত হবে।’

তার এই মন্তব্য এমন এক সময় এলো, যখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি তাদের সঙ্গে শত্রুতা করা প্রতিবেশি দেশগুলোর প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।

সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সম্প্রতি দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী হামলার সময় তিনি সংযুক্ত আরব আমিরাতে সফর করেছিলেন।

এর পরই আরাঘচি বলেন, ইরানের মহান জনগণের সঙ্গে শত্রুতা করা এক ধরনের বোকামি। আর এ কাজে ইসরায়েলের সঙ্গে যোগসাজশ ক্ষমার অযোগ্য। যারা বিভেদ তৈরিতে ইসরায়েলের সহযোগিতা করেছে, তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে।

যদিও আরাঘচিও কোনো দেশের নাম উল্লেখ করেননি। তবে তার বক্তব্যকে আমিরাতের প্রতি ইঙ্গিত হিসেবেই দেখছেন বিশ্লেষকরা।

তবে সংযুক্ত আরব আমিরাত নেতানিয়াহুর সফরের দাবি অস্বীকার এক বিবৃতি দিয়েছেন। দেশটি জানায়, ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্ক প্রকাশ্য, সুপরিচিত এবং আব্রাহাম চুক্তির আওতায় প্রতিষ্ঠিত। এই সম্পর্ক কোনো গোপন বা আড়াল নয়।

/জেএইচ/