বিশ্বকাপে নিউজিল্যান্ডের দল ঘোষণা

বিশ্বকাপে নিউজিল্যান্ডের দল ঘোষণা
সিটিজেন স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে মাত্র দুইবার খেলেছে ওশেনিয়ার দেশ নিউজিল্যান্ড। দীর্ঘ ১৬ বছর পর আবারও বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছে কিউই জাতীয় ফুটবল দল। এবার সেই নিউজিল্যান্ডের হয়ে একটি কীর্তি গড়তে চলেছেন ক্রিস উড ও টমি স্মিথ। নিউজিল্যান্ডের প্রথম খেলোয়াড় হিসেবে দুটি বিশ্বকাপ খেলতে যাচ্ছেন এ দুজন।
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য ২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ ড্যারেন বেজলি।
নিউজিল্যান্ড দলের অধিনায়ক হলেন অভিজ্ঞ স্ট্রাইকার ক্রিস উড। প্রিমিয়ার লিগে খেলা অল্প কয়েকজন কিউই ফুটবলারদের একজন তিনি। এর আগে ১৯৮২ এবং ২০১০ সালে বিশ্বকাপে খেলার সুযোগ পায় দেশটি। তবে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল কিউইরা। তবে এবার উডের কাঁধে ভর করে প্রথম জয়ের স্বাদ পেতে চায় দলটি।
নিউজিল্যান্ডের ঘোষিত এই দলে তরুণ ও অভিজ্ঞদের সংমিশ্রণ দেখা গেছে। নটিংহ্যাম ফরেস্টের টাইলার বিনডন এবং সোয়ানসি সিটির মার্কো স্টামেনিচের মতো প্রতিভাবান খেলোয়াড়রা মাঝমাঠ ও রক্ষণভাগে বড় ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।
চলুন দেখে নেওয়া যাক নিউজিল্যান্ডের ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড
গোলরক্ষক: ম্যাক্স ক্রোকম্বে, অ্যালেক্স পলসেন, মাইকেল উড
রক্ষণভাগ: টিম পেইন, টাইলার বিনডন, ফ্রান্সিস ডি ভ্রিস, মাইকেল বক্সাল, লিবারেটো কাকাচ, নান্দো পিজনাকার, ফিন সুরমান, ক্যালান এলিয়ট, টমি স্মিথ।
মাঝমাঠ: জো বেল, মার্কো স্টামেনিচ, অ্যালেক্স রুফার, রায়ান টমাস, লাচলান বেলিস।
আক্রমণভাগ: ম্যাট গারবেট, ক্রিস উড, সারপ্রীত সিং, ইলি জাস্ট, কোস্তা বারবারুসেস, বেন ওয়েন, বেন ওল্ড, ক্যালাম ম্যাককওয়াট, জেসি র্যান্ডাল।

ফুটবল বিশ্বকাপ মাতাবেন নোরা ফাতেহি