হরমুজে আবারও উত্তেজনা
আমিরাত উপকূল থেকে জাহাজ জব্দ, ওমানের কাছে জাহাজে হামলা

সিটিজেন ডেস্ক

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা যেন থামছেই না। এবার প্রণালিটির কাছে সংযুক্ত আরব আমিরাতের উপকূলে নোঙর করা একটি জাহাজ জব্দ করে ইরানের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। পাশাপাশি ওমানের কাছে থাকা আরেকটি পণ্যবাহী জাহাজ হামলার শিকার হয়ে ডুবে গেছে ।
বৃহস্পতিবার (১৪ মে) বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, এই ঘটনাগুলোর পেছনে কারা জড়িত তাৎক্ষণিকভাবে সেটা জানা যায়নি। তবে এগুলো এমন সময়ে ঘটলো, যখন ইরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জলপথটির ওপর তার দেশের নিয়ন্ত্রণের দাবি পুনর্ব্যক্ত করেন। আরেকজন বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে-সংশ্লিষ্ট তেল ট্যাঙ্কার জব্দ করার অধিকার তাদের রয়েছে।
বিশ্বের জ্বালানি পরিবহনের এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে হয়ে থাকে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালালে তেহরান কার্যত জলপথটি বন্ধ করে দেয়। এই গুরুত্বপূর্ণ জলপথের ওপর ইরানের নিয়ন্ত্রণ বিশ্ব অর্থনীতিতে কম্পন ধরিয়ে দিয়েছে। এর ফলে বিশ্বব্যাপী জ্বালানির দাম বেড়েছে।
এই অঞ্চলে চলমান অস্থিতিশীলতার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেইজিংয়ে চীনা নেতা শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন । হোয়াইট হাউস জানিয়েছে, হরমুজ প্রণালি অবশ্যই খোলা রাখতে হবে। এ বিষয়ে উভয় পক্ষই একমত হয়েছে।
গত সপ্তাহেই প্রণালিটিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যখন মার্কিন বাহিনী ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত অবরোধ ভাঙার চেষ্টাকারী ইরানি তেল ট্যাঙ্কারগুলোর ওপর গুলি চালিয়ে সেগুলোকে অচল করে দেয়।
যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টার জানিয়েছে, বৃহস্পতিবার জব্দ করা জাহাজটি অজ্ঞাত ব্যক্তিরা নিয়ে গেছে। জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দরের ৩৮ নটিক্যাল মাইল (৭০ কিলোমিটার, ৪৪ মাইল) উত্তর-পূর্বে নোঙর করা অবস্থায় ছিল। ফুজাইরাহ আমিরাতের একটি গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র, যা ইরানের সঙ্গে যুদ্ধের সময় বারবার আক্রমণের শিকার হয়েছে।
বৃহস্পতিবার জব্দ করা জাহাজটির নাম প্রকাশ করেনি যুক্তরাজ্যের সামুদ্রিক কেন্দ্র। তারা জানিয়েছে, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ব্রিটিশ সামরিক বাহিনী বলেছে, জাহাজটি ইরানের জলসীমার দিকে যাচ্ছে।
এদিকে ভারতীয় কর্তৃপক্ষ বৃহস্পতিবার জানিয়েছে, সোমালিয়া থেকে সংযুক্ত আরব আমিরাতের আরেকটি বন্দর শারজাহ যাওয়ার পথে ওমানের উপকূলে একটি ভারতীয় পতাকাবাহী জাহাজ ডুবে গেছে। পণ্যবাহী এই জাহাজটিতে হামলাকারীরা কারা ছিল, তা জানায়নি ভারতীয় কর্তৃপক্ষ।
সূত্র: এপি

হরমুজ অভিযানে অত্যাধুনিক নজরদারি বিমান পাঠাবে অস্ট্রেলিয়া
হরমুজে বহুজাতিক মিশনে যুদ্ধবিমান ও রণতরী পাঠাচ্ছে যুক্তরাজ্য