নেত্রকোনায় ট্রাকভর্তি সরকারি চাল জব্দ, আটক ২
নেত্রকোনা সংবাদদাতা

প্রকাশ : ১৫ মে ২০২৬, ১৩: ০৩

জব্দকৃত ট্রাক। ছবি: সংবাদদাতা
নেত্রকোনার মদন উপজেলায় পাচারের সময় ট্রাকভর্তি ৬৬৭ বস্তা সরকারি চাল জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় ট্রাকচালক ও তার সহকারীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) রাত ১০টার দিকে নেত্রকোনা-মদন সড়কের সাম্য ফিলিং স্টেশনের সামনে থেকে চালভর্তি ট্রাকটি জব্দ করা হয়। আটকরা হলেন–ট্রাকচালক শামীম মিয়া ও তার সহকারী শাহিন মিয়া।
পুলিশ ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে মদন উপজেলার সরকারি খাদ্যগুদাম থেকে ৬৬৭ বস্তা সরকারি চাল নিয়ে একটি ট্রাক বের হয়। ট্রাকটিতে প্রায় ২০ মেট্রিক টন চাল ছিল। সরকারি সীলমোহরযুক্ত এসব চাল নেত্রকোনার বারহাট্টা উপজেলার বাউসী এলাকার তালুকদার রাইস মিলে নেওয়া হচ্ছিল। স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হলে তারা বিষয়টি প্রশাসনকে অবহিত করে। পরে মদন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহার থানা পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান।
মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রী বলেন, প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়েছে। সরকারি ৬৬৭ বস্তা চাল জব্দ করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা করার জন্য সহকারী কমিশনার (ভূমি) উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে নির্দেশ দিয়েছেন।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, জব্দ হওয়া চালভর্তি ট্রাক, চালক ও সহযোগী থানায় আছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, সংবাদটি পেয়ে এসিল্যান্ডকে ঘটনাস্থলে পাঠাই। ট্রাক বোঝাই সরকারি চালের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি চালক। তাই চালসহ ট্রাকটি জব্দ করা হয়েছে।

/এসআর/