চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ দুই দশকেরও অধিক সময় পর শনিবার (১৬ মে) চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে খাল পুনঃখনন ও ফ্যামিলি কার্ড বিতরণ করবেন তিনি।
এদিকে প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে চাঁদপুরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন। শহর-গ্রাম সবখানেই টাঙানো হয়েছে শুভেচ্ছাবার্তা সম্বলিত ব্যানার-ফেস্টুন। আনন্দ মিছিল, গণসংযোগ ও প্রচারণা চালাচ্ছেন দলীয় নেতাকর্মীরা।
সফরসূচি অনুযায়ী, চাঁদপুর শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকার ‘খোদ খাল’ এবং সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষেরহাট এলাকার ‘বিশ্ব খাল’ পুনঃখননের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি চাঁদপুর ক্লাবে আয়োজিত জেলা বিএনপির সাংগঠনিক সভায়ও অংশ নেবেন।
দীর্ঘদিন অবহেলিত খালগুলো পুনঃখনন করা হলে জলাবদ্ধতা নিরসন, পানি প্রবাহ স্বাভাবিক হওয়া এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে জানিয়েছেন শাহমাহমুদপুর এলাকার বাসিন্দারা।
এদিকে চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ২২টি জেলায় একযোগে এ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে জেলার উন্নয়ন প্রত্যাশা বাড়ছে বলে জানিয়েছেন এলাকাবাসী। এ সময় চাঁদপুরবাসী ইপিজেড স্থাপন, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ, নদীকেন্দ্রিক পর্যটন এলাকা গড়ে তোলা এবং নদীভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন।

রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সভা