শিরোনাম

বেসরকারি সংস্থায় চাকরি, পদ ১৮৯

সিটিজেন ডেস্ক
বেসরকারি সংস্থায় চাকরি, পদ ১৮৯
ছবি: প্রতিষ্ঠানের ওয়েবসাইট

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে)। সংস্থাটি ‘কমিউনিটি মোবিলাইজার’ পদে ১৮৯ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২১ মে পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা বেতনের পাশাপাশি সংস্থার নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: গণ উন্নয়ন কেন্দ্র

পদের নাম: কমিউনিটি মোবিলাইজার

পদসংখ্যা: ১৮৯

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে।

অন্যান্য যোগ্যতা ও অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে (কমিউনিটি এনগেজমেন্ট বা সোশ্যাল মোবিলাইজেশন) ন্যূনতম ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া কম্পিউটার চালনায় (এমএস অফিস ও ইন্টারনেট) দক্ষতা থাকা আবশ্যক।

বয়স: প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪৫ বছর হতে হবে। তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।

বেতন: আলোচনা সাপেক্ষে।

অন্যান্য সুযোগ-সুবিধা: সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

কর্মস্থল: গাইবান্ধা, রংপুর ও ঠাকুরগাঁও জেলা।

দায়িত্ব: নির্বাচিত কর্মীদের নির্দিষ্ট এলাকায় ঘরে ঘরে জরিপ চালিয়ে উপযুক্ত তরুণ-তরুণীদের (১৫-৩৫ বছর) খুঁজে বের করা। সচেতনতামূলক সভার আয়োজন করা। প্রশিক্ষণে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। নারী অংশগ্রহণ বৃদ্ধির দিকে গুরুত্ব দিতে হবে। মাঠপর্যায়ে নিয়মিত যাতায়াত এবং প্রতিবেদন তৈরির মানসিকতা থাকতে হবে।

আবেদন করবেন যেভাবে: আবেদন করতে এবং বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন

আবেদন শেষ: ২১ মে ২০২৬ তারিখ পর্যন্ত।

/জেএইচ/