তুরস্কসহ ৪ দেশে বসবাসরত বাংলাদেশিদের জন্য সতর্কবার্তা

সিটিজেন ডেস্ক

সঠিক পদ্ধতিতে সেবা গ্রহণ নিশ্চিত করতে তুরস্কসহ পাশ্ববর্তী দেশগুলোতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে আঙ্কারার বাংলাদেশ দূতাবাস।
বুধবার (১৩ মে) এক বিজ্ঞপ্তিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভিন্ন বিভ্রান্তি এড়াতে বিশেষ কনস্যুলার সেবা ও ভ্রমণসংক্রান্ত এ নির্দেশনা জারি করা হয়।
এতে বলা হয়, বর্তমানে তুরস্ক, আজারবাইজান, জর্জিয়া এবং তুর্কমেনিস্তান এই চারটি দেশ আঙ্কারা দূতাবাসের নিয়মিত কূটনৈতিক অধিক্ষেত্রের অন্তর্ভুক্ত। এসব দেশে বসবাসরত প্রবাসীদের পাসপোর্ট নবায়ন, ডকুমেন্ট সত্যায়ন, পাওয়ার অব অ্যাটর্নি এবং প্রত্যয়নপত্র দেওয়াসহ যাবতীয় কনস্যুলার সেবা নিয়মিতভাবে দেওয়া হচ্ছে।
তবে এই চার দেশের বাইরেও কর্মকর্তাদের ভ্রমণ সুবিধা দেওয়া হচ্ছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে দূতাবাস জানিয়েছে, অধিক্ষেত্রের অন্তর্ভুক্ত নয় এমন দেশগুলোতে কর্মকর্তাদের ভ্রমণের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ অনুমতির প্রয়োজন হয়। আপাতত অন্য কোনো দেশে কর্মকর্তাদের ভ্রমণের বিষয়ে কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি।
বিশেষ প্রয়োজনে ওই সব দেশ থেকে প্রবাসীদের সরাসরি দূতাবাসে এসে অথবা কুরিয়ারের মাধ্যমে সেবা নিতে অনুরোধ করা হয়েছে। তবে ই-পার্সপোর্ট সেবার জন্য সশরীরে উপস্থিত থাকতে হবে বলে জানিয়েছে দূতাবাস।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ই-পাসপোর্ট সেবা কোনোভাবেই কুরিয়ারের মাধ্যমে দেওয়া সম্ভব নয়। এর জন্য আবেদনকারীকে সশরীরে দূতাবাসে উপস্থিত হতে হবে।
কনস্যুলার সেবার বিনিময়ে নির্ধারিত সরকারি ফি ছাড়া অন্য কোনো অতিরিক্ত অর্থ না দিতে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছে দূতাবাস। দালালের খপ্পরে বা প্ররোচনায় না পড়ে সরাসরি দূতাবাসের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।
এছাড়াও যে-কোনো তথ্যের জন্য সরাসরি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। প্রবাসীদের সহায়তায় দূতাবাস ই-মেইল ও টেলিফোন ছাড়াও মোবাইল ফোন, হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক মেসেঞ্জারে সার্বক্ষণিক পরামর্শ দিয়েছে।
আঙ্কারা দূতাবাস সতর্ক করে বলেছে, কোনো বিষয়ে অস্পষ্টতা থাকলে সামাজিকধ্যমের গুজবে কান না দিয়ে সরাসরি যোগাযোগ করুন।

ইসরায়েলি হামলায় দুই বাংলাদেশি নিহতের ঘটনায় সরকারের নিন্দা