জর্ডানে ইরানি হামলায় ২ মার্কিন সেনা নিহত, নিখোঁজ ১

সিজেডএন ডেস্ক

জর্ডানের একটি সামরিক বিমানঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করার সময় দুই মার্কিন সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন সেনাসদস্য নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
সেন্টকমের তথ্য অনুযায়ী, শুক্রবারের (১৭ জুলাই) ওই হামলার সময় কয়েকজন মার্কিন সেনা হতাহত হন। আহত চার সেনাকে দ্রুত উদ্ধার করে জর্ডানের একটি হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শেষে তারা ইতোমধ্যে হাসপাতাল ছেড়েছেন। এ ছাড়া সামান্য আহত অন্য সেনাদের প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা শেষে আবার দায়িত্বে ফিরিয়ে দেওয়া হয়েছে।
এক বিবৃতিতে সেন্টকম জানিয়েছে, নিহত সেনাদের পরিবারের প্রতি সম্মান জানিয়ে আপাতত তাদের পরিচয় প্রকাশ করা হচ্ছে না। নিকটাত্মীয়দের আনুষ্ঠানিকভাবে অবহিত করার অন্তত ২৪ ঘণ্টা পর নিহতদের পরিচয় প্রকাশ করা হবে।
মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, হামলার পর থেকে আরও একজন সেনাসদস্যের খোঁজ পাওয়া যাচ্ছে না। তাকে উদ্ধারে অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে।
ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের মধ্যে মার্কিন বাহিনীর প্রাণহানির সংখ্যা ক্রমেই বাড়ছে। গত ২৮ ফেব্রুয়ারি অভিযান শুরুর পর পাল্টা হামলা ও বিভিন্ন সামরিক ঘটনায় এ পর্যন্ত অন্তত ১৫ মার্কিন সেনা নিহত হয়েছেন।
এর মধ্যে ইরাকের আকাশে জ্বালানি সরবরাহকারী দুটি সামরিক বিমানের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান ছয় সেনাসদস্য। কুয়েতে একটি মার্কিন কমান্ড পোস্টে ইরানের ড্রোন হামলায় নিহত হন আরও ছয়জন। চলতি মাসের শুরুতে আরব সাগরে একটি সামরিক হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান মার্কিন নৌবাহিনীর এক পাইলট।
মার্কিন সামরিক বাহিনীর হিসাব অনুযায়ী, চলমান সংঘাতে এখন পর্যন্ত ৪০০–এর বেশি মার্কিন সেনা আহত হয়েছেন। মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হওয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
সূত্র: সেন্টকম ও আন্তর্জাতিক সংবাদ সংস্থা।