শিরোনাম

যুক্তরাষ্ট্রকে ‘কঠিন শিক্ষা’ দেওয়ার হুঁশিয়ারি ইরানের

সিটিজেন ডেস্ক
সিটিজেন ডেস্ক
যুক্তরাষ্ট্রকে ‘কঠিন শিক্ষা’ দেওয়ার হুঁশিয়ারি ইরানের
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা অব্যাহত রাখলে ওয়াশিংটনকে ‘কঠিন শিক্ষা’ দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।

শনিবার (১৮ জুলাই) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দেন তিনি।

বিবৃতিতে মোজতবা খামেনি বলেন, গত মাসে স্বাক্ষরিত সমঝোতা স্মারক বারবার লঙ্ঘনের মাধ্যমে ওয়াশিংটন প্রমাণ করেছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের কোনও মূল্য বা বৈধতা নেই।

তিনি বলেন, চুক্তির ক্ষেত্রে মহাশয়তান (ডোনাল্ড ট্রাম্প) বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করে আবারও সবার কাছে প্রমাণ করেছে যে আমেরিকার প্রেসিডেন্টের স্বাক্ষর এখন সম্পূর্ণ মূল্যহীন ও অবৈধ। দাদাগিরি, আধিপত্যবাদ ও বর্বরতা আমেরিকার নীতি ও মতবাদের অবিচ্ছেদ্য অংশ।

এর আগে, ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি বলেন, যুক্তরাষ্ট্র ইসলামাবাদ সমঝোতার আওতায় নিজেদের সব প্রতিশ্রুতি লঙ্ঘন করেছেএবং কার্যত সমঝোতাটিকে স্থগিত করেছে। এর জবাবে ইরানও নিজেদের প্রতিশ্রুতি ও সমঝোতা বাস্তবায়ন স্থগিত করেছে। বর্তমানে দেশটি নিজেদের প্রতিরক্ষায় ব্যস্ত রয়েছে। যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডের কারণে সমঝোতার কাঠামো আর কার্যকর নেই।

তিনি বলেন, তেহরান এখন আর ওই সমঝোতার কোনো ধারা বাস্তবায়ন করবে না।

/এসবি/