শিরোনাম

ট্রাম্পের নির্দেশনায় ইরানে বিমান হামলা

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
ট্রাম্পের নির্দেশনায় ইরানে বিমান হামলা
মার্কিন বিমান হামলার স্যাটেলাইট চিত্র। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনা অনুসারে ইরানে বিমান হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

রবিবার (১৯ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।

এক বিবৃতিতে সেন্টকম জানিয়েছে, জর্ডানের একটি সামরিক বিমানঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করার সময় দুই মার্কিন সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন সেনাসদস্য নিখোঁজ রয়েছেন।

এতে বলা হয়েছে, জর্ডানে ইরানের ওই হামলায় দুই মার্কিন সেনাসদস্য প্রাণ হারান। এ ছাড়া তৃতীয় আরেকজন সেনাসদস্য নিখোঁজ রয়েছেন। এই ঘোষণার ফলে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত নিহত মার্কিন সেনার সংখ্যা ১৬-তে পৌঁছাল। আহত হয়েছেন ৪২০ জনেরও বেশি সেনাসদস্য।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, বীরদের প্রতি শ্রদ্ধা রইল। তাদের এই আত্মত্যাগ আমাদের সংকল্পকে আরও দৃঢ় করবে।

এদিকে, ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি বলেন, যুক্তরাষ্ট্র ইসলামাবাদ সমঝোতার আওতায় নিজেদের সব প্রতিশ্রুতি লঙ্ঘন করেছেএবং কার্যত সমঝোতাটিকে স্থগিত করেছে। এর জবাবে ইরানও নিজেদের প্রতিশ্রুতি ও সমঝোতা বাস্তবায়ন স্থগিত করেছে। বর্তমানে দেশটি নিজেদের প্রতিরক্ষায় ব্যস্ত রয়েছে। যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডের কারণে সমঝোতার কাঠামো আর কার্যকর নেই।

তিনি বলেন, তেহরান এখন আর ওই সমঝোতার কোনো ধারা বাস্তবায়ন করবে না।

/এসবি/