ইরানকে প্রস্তাব গ্রহণের আহ্বান ট্রাম্পের
সিটিজেন ডেস্ক

প্রকাশ : ০৬ মে ২০২৬, ২১: ২১

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রম্প। ছবি: সংগৃহীত
ইরান যুক্তরাষ্ট্রের প্রস্তাব মেনে নিলে চলমান সংঘাতের অবসান ঘটতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে প্রস্তাব প্রত্যাখ্যান করা হলে দেশটির ওপর আরও ভয়াবহ ও তীব্র বোমা হামলা চালানো হবে বলেও সতর্ক করেছেন তিনি।
নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরান এই প্রস্তাবে সম্মতি জানালে ‘এপিক ফিউরি’ নামে পরিচালিত সামরিক অভিযান সমাপ্ত করা হবে। পাশাপাশি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে আরোপিত নৌ অবরোধ তুলে নেওয়া হবে এবং সেটি আন্তর্জাতিক চলাচলের জন্য পুনরায় উন্মুক্ত করে দেওয়া হবে।
তবে একই সঙ্গে তিনি কঠোর বার্তাও দিয়েছেন। ট্রাম্পের ভাষায়, ‘যদি তারা প্রস্তাবে রাজি না হয়, তাহলে আবারও হামলা শুরু হবে। আর দুঃখজনক হলেও সত্য, এবারের হামলার মাত্রা ও তীব্রতা আগের চেয়ে অনেক বেশি হবে।’
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ট্রাম্পের এই বক্তব্য নতুন করে পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সূত্র: আল জাজিরা

/এমআর/